



অনলাইন ডেস্ক | শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 190 বার পঠিত

শহীদ ডা. মঈন উদ্দিন জগিং ক্লাব আজ একটি সফল সামাজিক সংগঠনে রূপ নিয়েছে। সামাজিক দায়বদ্ধতা থেকে শহীদ ডা. মঈন উদ্দিন জগিং ক্লাব প্রতি নিয়ত অসহায় মানুষকে সেবা দিয়ে যাচ্ছে। জলবায়ু ও স্বাস্থ্য নিরাপত্তা আমাদের সুস্থভাবে বেঁচে থাকার প্রধান শর্তগুলোর মধ্যে অন্যতম।
শনিবার (১ ফেব্রুয়ারি) ‘চা বাগানের মানুষদের জন্য নিরাপদ খাবার পানির ব্যবস্থা’ প্রকল্প উদ্বোধনকালে প্রধান পৃষ্ঠপোষক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী এসব কথা বলেন।
সংগঠনের সবার সহযোগিতা এবং বিশেষ করে টিউবওয়েল প্রকল্পে উল্লখযোগ্য আর্থিক সহযোগিতায় ছিলেন ক্লাব সুহৃদ কনিকা কালার ল্যাবের স্বত্বাধিকারী মো. আলমগীর. প্রবাসী আব্দুল হান্নান, কেমব্রিজ গ্রামার স্কুলের পরিচালক মো. আবুল কালাম, ব্যবসায়ী হুমায়ুন মজুমদার।
এছাড়াও স্বরস্বতী পূজা উপলক্ষে চা-বাগানের লোকজনের মধ্যে আর্থিক উপহার প্রদান করা হয়।
সবশেষে হুমায়ুন মজুমদারের উদ্যোগে পীর মহল্লা আব্দুল আহাদ এতিমখানায় খাবার বিতরণ।

Posted ১০:৫০ অপরাহ্ণ | শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed


