বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বেতার ব্যক্তিত্ব মির শাহ আলমের ৬৪তম জন্মদিন পালন করেছে সাউথ এশিয়া রেডিও ক্লাব

অনলাইন ডেস্ক   |   সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   141 বার পঠিত

বেতার ব্যক্তিত্ব মির শাহ আলমের ৬৪তম জন্মদিন পালন করেছে সাউথ এশিয়া রেডিও ক্লাব

সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রধান উপদেষ্টা, বাংলাদেশ বেতারের পরিচালক (অব.) মিডিয়া ব্যক্তিত্ব ড. মির শাহ আলম এর ৬৪তম জন্মদিন পালন করেছে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ।

শুক্রবার (৩ জানুয়ারি) সিলেট নগরীর দরগাহ গেটস্থ মেট্রোপলিটন ল’ কলেজের কনফারেন্স হলে ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও হ্যাম রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL)-এর সভাপতিত্বে কেক কেটে এই জন্মদিন পালন করা হয়।

ড. মির শাহ আলমের জন্মদিন পালন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- সিলেট জেলা ইউনিটের উপদেষ্টা ও মেট্রোপলিটন ল’ কলেজ, সিলেটের প্রিন্সিপাল ড. এম শহীদুল ইসলাম, দৈনিক উত্তরপূর্বের সাব এডিটর ও অনলাইন নিউজ পোর্টাল আজকের সংবাদ২৪.কম এর সম্পাদক ফয়জুল আহমদ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, শিশু বিষয়ক প্রতিনিধি লাবীব ইকবাল, সন্দ্বীপ উপজেলা ইউনিট, চট্টগ্রামের সদস্য আল ইকরাম ক্বদর, রাজিয়া সুলতানা পুষ্পিতা ও মিফতাহুল জান্নাত, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- সিলেট জেলা ইউনিটের সদস্য অর্জনা রানী দাশ, লাক্কাতুরা চা বাগান ইউনিট, সদর, সিলেটের সভাপতি বিক্রম রায়, সদস্য সমিত গঞ্জু ও অষ্টমী লোহার, শাহপরান ইউনিট, সিলেটের সভাপতি মো. ময়নুল হক, খাঁন চা বাগান ইউনিট, জৈন্তাপুর, সিলেটের সাধারণ সম্পাদক লোচন বাড়াইক, সাতক্ষীরার শামিম বিল্লাহ প্রমুখ।

ড. মির শাহ আলম ১৯৬২ সালের ১ জানুয়ারি গাজীপুর জেলার টঙ্গীতে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ সরকারের ৮ম সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কিশোরগঞ্জে কৃষি অফিসার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ৯ম বিসিএস পরীক্ষা দিয়ে তিনি ১৯৯১ সালে বাংলাদেশ বেতার সিলেটে তথ্য ক্যাডারে যোগ দেন। ২০০৩ সালে তিনি আঞ্চলিক পরিচালক হয়ে বরিশাল বেতারে বদলি হন এবং ২০০৭ সালে আঞ্চলিক পরিচালক হিসেবে আবারো সিলেটে ফিরে আসেন। এরপর ২০১৪ সালে পরিচালক হিসেবে প্রমোশন পেয়ে ঢাকায় চলে যান। সেখানে প্রথমে শিক্ষা তারপর বাণিজ্যিক কার্যক্রমের দায়িত্ব নেন। সময়ের পরিক্রমায় ট্রাফিক সম্প্রচার কার্যক্রমও তিনি পরিচালনা করেছেন। ২০২০ সালের ৩১ ডিসেম্বর বাংলাদেশ বেতার বাণিজ্যিক কার্যক্রমের পরিচালকের পদ থেকে মির শাহ আলম অবসর গ্রহণ করেন।

Facebook Comments Box

Posted ১০:০৭ অপরাহ্ণ | সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com