



অনলাইন ডেস্ক | শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 139 বার পঠিত

বাংলাদেশ বেতারের নবনিযুক্ত মহাপরিচালক (ডিজি) এ এস এম জাহীদ এবং অতিরিক্ত মহাপরিচালক অনুষ্ঠান মু. আনোয়ার হোসেন মৃধা-কে সংবর্ধনা দিয়েছে দেশের বৃহত্তম এবং একাধিক আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ।
গত মঙ্গলবার সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL) এর নেতৃত্বে বাংলাদেশ বেতারের সদর দপ্তরে এই সংবর্ধনা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক বিসিএস ৯ম ব্যাচের ড. মির শাহ আলম, বাংলাদেশ বেতারের পরিচালক (অনুষ্ঠান) ১৫তম ব্যাচের সায়েদ মোস্তফা কামাল। অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রচার সম্পাদক ইয়াকুব আলী, সদস্য আসিফুল ইসলাম রাতুল, সন্দ্বীপ উপজেলা ইউনিট, চট্টগ্রামের সদস্য আল ইকরাম ক্বদর ও বেতারের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। বিসিএস (তথ্য) ক্যাডারের ১৩তম ব্যাচের চৌকষ ও মেধাবী কর্মকর্তা এ এস এম জাহীদ ২ ডিসেম্বর ২০২৪ বাংলাদেশ বেতারের মহাপরিচালক হিসেবে এবং একই ব্যাচের মু. আনোয়ার হোসেন মৃধা ১১ ডিসেম্বর ২০২৪ তারিখে অতিরিক্ত মহাপরিচালক অনুষ্ঠান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। আলোচনা শেষে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ড. মির শাহ আলম ও দিদারুল ইকবাল। ক্লাবের সকল ইউনিটের পক্ষ থেকে বেতার মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক অনুষ্ঠানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় ক্লাবের ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, মহাসচিব নুর মোহাম্মদ, যুগ্ম মহাসচিব মাহমুদ হায়দার জীবন এবং শিশু বিষয়ক প্রতিনিধি লাবীব ইকবাল।
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) এর সদস্যবৃন্দ বাংলাদেশ বেতারের বিভিন্ন অনুষ্ঠান শুনে কর্তৃপক্ষকে অনুষ্ঠানের মান উন্নয়নে সহযোগিতা, বেতারের প্রচার–প্রসার ও শ্রোতা বৃদ্ধি সহ নানা রকম সামাজিক কর্মকান্ড পরিচালনার মাধ্যমে রাষ্ট্রের ইতিবাচক কাজে ভূমিকা রাখছে।

Posted ১০:২৫ অপরাহ্ণ | শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed


