সোমবার ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সিলেটে নতুন এসপি’র যোগদান

অনলাইন ডেস্ক   |   বুধবার, ১০ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   199 বার পঠিত

সিলেটে নতুন এসপি’র যোগদান

ফাইল ছবি

সিলেটের নতুন পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার) কর্মস্থলে যোগ দিয়েছেন। আগে তিনি কুমিল্লার পুলিশ সুপার ছিলেন। এর আগে তিনি ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগে কাজ করেছেন।

বুধবার (১০ জুলাই) বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. সম্রাট তালুকদার। তিনি বলেন, বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের কাছ থেকে আজ দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল মান্নান।

আব্দুল মান্নান বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন চৌকস কর্মকর্তা। গত ২০১৬ ও ২০১৭ সালে দেশে জঙ্গি দমনে প্রশংসনীয় ভূমিকা রাখেন।

এদিকে সিলেটের বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন ঢাকা মেট্রোপলিটন পুলিশে বদলি হয়েছেন।

Facebook Comments Box

Posted ১০:১৪ অপরাহ্ণ | বুধবার, ১০ জুলাই ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com