শিরোনাম >>
শিরোনাম >>

গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নারী শ্রমিক নিহত

গাজীপুর প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪   |   প্রিন্ট   |   220 বার পঠিত

গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নারী শ্রমিক নিহত

প্রতীকী ছবি

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী বাইমাইল এলাকায় ছুরিকাঘাতে এক নারী গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত রুবাইয়া আক্তার (২৩) শেরপুরের ঝিনাইগাতী থানার মালিবিকান্দা এলাকার মাসুদ রানার স্ত্রী।
বুধবার (১২ জুন) রাত সোয়া ৮টার দিকে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্হানীয় সূত্রে জানা যায়, কোনাবাড়ী এলাকায় ভাড়া বাসায় থেকে বাসন এলাকায় একটি গার্মেন্টসে চাকরি করতেন রুবাইয়া আক্তার।বুধবার রাত ৮টার দিকে কারখানা ছুটির পর তিনি ব্যাটারিচালিত অটোরিকশায় বাসায় ফিরছিলেন। এ সময় ওই অটোতে আরও দুই যাত্রী ছিলেন। অটোরিকশাটি বাইমাইল ব্রিজে পৌঁছালে মোটরসাইকেলে এসে তিন যুবক সেটি থামান এবং ওই নারীর ছিনিয়ে নিতে গেলে কথা কাটাকাটিতে জড়ান। এক পর্যায়ে রুবাইয়া আক্তারকে ছুরিকাঘাত করে মোটরসাইকেল নিয়ে তারা পালিয়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় রুবাইয়া আক্তারকে উদ্ধার করে কোনাবাড়ী ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত জানান,ছিনতাইকারীর ছুরিকাঘাতে নারী শ্রমিক নিহত হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধিন।

Posted ১০:৩৮ পিএম | বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com