বৃহস্পতিবার ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কালিয়াকৈরে জুলাই-আগস্ট উপলক্ষে দুদিনব্যাপী কর্মসূচি পালিত : গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   15 বার পঠিত

কালিয়াকৈরে জুলাই-আগস্ট উপলক্ষে দুদিনব্যাপী কর্মসূচি পালিত : গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

গাজীপুরের কালিয়াকৈরে জুলাই-আগস্ট আন্দোলনে স্বৈরাচার আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি উদ্যোগে দুদিনব্যাপী কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল মঙ্গলবার (৪ আগস্ট) গণসমাবেশ ও ৫ আগস্ট বুধবার যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে বিক্ষোভ সমাবেশ।

কর্মসূচির প্রথম দিনে মঙ্গলবার বিকেলে কালিয়াকৈর বাস স্ট্যান্ড চত্বরে বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গণ সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রমবিষয়ক সাম্পাদক মো. হুমায়ুন কবির খান। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মো. মজিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান আ.ন.ম খলিলুর রহমান ইব্রাহিম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. আখতারুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রিয়াজউদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মো. শহিদুল ইসলাম, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. সাইজুদ্দিন আহমেদ সহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।

কর্মসূচির দ্বিতীয় দিন বুধবার সকালে কালিয়াকুর বাস টার্মিনাল চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি কালিয়াকৈর বাস স্ট্যান্ড, ফুলবাড়িয়া রোড, বাজার রোড প্রদক্ষিণ শেষে বাস টার্মিনাল চত্বরে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন গাজীপুর জেলা শ্রমিক দলের সভাপতি মো. মিনার উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক তপন খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুজ্জামান শিপলু বকশী, পৌর যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন প্রমুখ।

Facebook Comments Box

Posted ৬:৪৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com