



সুনামগঞ্জ প্রতিনিধি | মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 33 বার পঠিত

বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়ন শাখা সভাপতি হিসাবে ক্বারী আব্দুল জাহির, সাধারণ সম্পাদক হিসাবে হাফিজ জাকির হোসাইন ও মাওলানা মাহফুজুল হক রাফীকে সাংগঠনিক সম্পাদক করে ২৩ সদস্য বশিষ্ট কমিটি ২০২৬-২০২৭ সেশনের জন্য পূনর্গঠন করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকাল ৩টায় উপজেলার শিমুলবাক ইউনিয়নের জিবদারা বাজারে শিমুলবাক ইউনিয়ন শাখার সভাপতি ক্বারী আব্দুল জাহিরের সভাপতিত্বে, উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা নাজমুল ইসলাম এর পরিচালনায় ইউনিয়ন শাখা গঠন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শাখার প্রচার সম্পাদক ও শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শাখার সিনয়র সহ সভাপতি মাওলানা ছমির উদ্দীন সালেহ, সহ সভাপতি মো. কবির আহমদ, মাওলানা শহীদূর রহমান, উপজেলা নেতা মাওলানা সাইফুল্লাহ মাহমুদ সুনামগঞ্জী।
ইউনিয়ন শাখা পূণর্গঠনের অন্যান্য নেতৃবৃন্দরা হলেন- সিনিয়র সহ সভাপতি ক্বারী আলা উদ্দীন, সহ সভাপতি আলীম উদ্দীন, মাওলানা সাজ্জাদুর রহমান, সহ সাধারণ সম্পাদক মাওলানা তানভীর আহমদ, মাওলানা বদরুল আলম হাবিবি,বায়তুল মাল সম্পাদক মাওলানা ইলিয়াছ আলী, প্রচার সম্পাদক দেলোয়ার হোসাইন, সহ প্রচার সম্পাদক আমিরুল হক, দপ্তর সম্পাদক মাস্টার আব্দুর রশীদ, প্রশিক্ষণ সম্পাদক কাওসার আলম চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক আলী হোসেন, আব্দুল খালিক, সদস্য তহুর উদ্দীন, তানভীর আহমদ, আলকাছ আলী, ফয়জুল হক, নবী হোসেন, এমরান চৌধুরী।
শিমুলবাক ইউনিয়ন শাখা গঠনে বক্তব্যে নেতৃবৃন্দরা বলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হকের হাতকে শক্তি করতে প্রতিটি ঘরে ঘরে খেলাফতের দূর্গ গড়ে তুলতে হবে।

Posted ৭:২৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
ajkersangbad24.com | Fayzul Ahmed


