



অনলাইন ডেস্ক | রবিবার, ২১ জুন ২০২৬ | প্রিন্ট | 6 বার পঠিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক শনিবার (২০ জুন) জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মোঃ আবদুস সালাম-কে ৩ (তিন) বছর মেয়াদে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
এ নিয়োগে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি এবং সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি।
এক যৌথ শুভেচ্ছা বার্তায় নেতৃদ্বয় বলেন, ব্যারিস্টার আবদুস সালাম একজন দক্ষ, অভিজ্ঞ ও মানবকল্যাণে নিবেদিতপ্রাণ ব্যক্তি। তাঁর নেতৃত্বে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মানবিক কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
নেতৃদ্বয় তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নতুন দায়িত্বে সার্বিক সাফল্য কামনা করেন।

Posted ৬:৪৫ অপরাহ্ণ | রবিবার, ২১ জুন ২০২৬
ajkersangbad24.com | Fayzul Ahmed


