শুক্রবার ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
শান্তিগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন

সভাপতি সোহেল তালুকদার, সাধারণ সম্পাদক হোসাইন আহমদ

সুনামগঞ্জ প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬   |   প্রিন্ট   |   40 বার পঠিত

সভাপতি সোহেল তালুকদার, সাধারণ সম্পাদক হোসাইন আহমদ

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে সোহেল তালুকদারকে সভাপতি ও হোসাইন আহমদকে সাধারণ সম্পাদক করে শান্তিগঞ্জ প্রেসক্লাবের ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

বুধবার (১৭ জুন) রাত ৯টায় শান্তিগঞ্জ বাজারস্থ এফআইভিডিবি’র হলরুমে উপস্থিত সকল সাংবাদিকদের মতামতের ভিত্তিতে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

১৯ সদস্যের এই কমিটির অন্যরা হলেন প্রেসক্লাবের উপদেষ্টা সদস্য কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, সিনিয়র সহ সভাপতি এমএম ইলিয়াছ আলী, সহ সভাপতি হাফিজ মোশাহিদ আহমদ, সালেহ আহমদ হৃদয়, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব শাহরিয়ার, অর্থ সম্পাদক নোহান আরেফিন নেওয়াজ, দপ্তর সম্পাদক জামিউল ইসলাম তুরান, প্রচার সম্পাদক আলাল হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুর রহমান জামী।
প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্যরা হলেন কুহিনুর রহমান নাহিদ, মামুন আহমদ, সোলাইমান আহমদ কামরান, সদস্য তোফায়েল আহমদ, নাঈম আহমদ, আব্দুল মমিন, মোহাম্মদ আলী ও প্রবাসী সদস্য মো: শহীদ মিয়া।

প্রেসক্লাবের কমিটি গঠন শেষে প্রেসক্লাবের পক্ষ থেকে শিল্পপতি এখলিছ খান, প্রেসক্লাবের ভূমি দাতা পরিবার এর পক্ষে দলিল লিখক লিংকন তালুকদার ও প্রবাসী সাংবাদিক মো. শহীদ মিয়াকে বিশেষ সম্মাননা ক্রেট প্রদান করা হয়।

Facebook Comments Box

Posted ৯:০২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com