মঙ্গলবার ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কালিয়াকৈরে প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার হতে ৩ কোটি ৫৩ লক্ষ টাকা বিতরণ কর্মসূচির উদ্বোধন

গাজীপুর প্রতিনিধি   |   রবিবার, ০৭ জুন ২০২৬   |   প্রিন্ট   |   48 বার পঠিত

কালিয়াকৈরে প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার হতে ৩ কোটি ৫৩ লক্ষ টাকা বিতরণ কর্মসূচির উদ্বোধন

গাজীপুরের কালিয়াকৈরে প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার হতে গাজীপুর-১ আসনে প্রাপ্ত নগদ অর্থ, জিআর, টিআর, কাবিটা ও কাবিখার আওতায় মোট ৩ কোটি ৫৩ লক্ষ, ৪ হাজার ৩৮ টাকার চাল ও নগদ অর্থ বিতরণের জন্য পৃথক দুটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে|

রোববার সকালে কালিয়াকৈর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে কালিয়াকৈর পৌর ভবন ও উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পৃথক দুটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়| প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিল এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে বরাদ্বকৃত নগদ অর্থ, জি আর চাল, কাবিখা, কাবিটা ও টিআর খাতের বরাদ্দ হতে বিভিন্ন প্রকল্প গ্রহণ ও আনুষ্ঠানিকভাবে বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়|

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ওমর ফারুক রচিত “সংগ্রামী দেশমাতা” কবিতা বইয়ের মোড়ক উন্মোচন করেন| কালিয়াকৈর উপজেলায় ৯টি ইউনিয়নে, পৌরসভায় ও গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী, কাশিমপুর ও বাসন মেট্টো থানায় একযুগে খাদ্যশস্য ও ও নগদ অর্থ বিতরণী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান| অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার এ. এইচ. এম ফখরুল হোসাইন| কালিয়াকৈর পৌর নির্বাহী প্রধান জাহিদুল আলম তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ- শ্রম বিষয়ক সম্পাদক মো. হুমায়ুন কবীর খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি আ. ন. ম খলিলুর রহমান ইব্রাহিম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন, জেলা শ্রমিক দলের সভাপতি মো. মিনার উদ্দিন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রিয়াজ উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক মো. সাইজুদ্দিন আহমেদ প্রমুখ|

Facebook Comments Box

Posted ৪:৫২ অপরাহ্ণ | রবিবার, ০৭ জুন ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com