



আমতলী (বরগুনা) প্রতিনিধি | রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 7 বার পঠিত

আমতলীতে আনন্দঘন পরিবেশে মেটাল ফার্মটেক লিমিটেডের উদ্যোগে গ্রাহক সম্মেলন ও মেলা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী গ্রাহক সম্মেলন ও মেলায় বিভিন্ন এলাকা থেকে কৃষক, গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতি গ্রাহক সম্মেলন রূপ নিয়েছিল মিলনমেলায়। সম্মেলন ও মেলায় প্রদর্শন করা হয় আধুনিক কৃষি প্রযুক্তি, পণ্যের ব্যবহার ও উন্নয়ন বিষয়ক বিবিধ দিক তুলে ধরা হয়। গ্রাহক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেটাল ফার্মটেক লিমিটেডের আঞ্চলিক ব্যবস্থাপক বিপ্লব কুমার এবং প্রধান কার্যালয়ের সহকারী বিক্রয় ব্যবস্থাপক ফিরোজ উজ জামানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
বৈশাখী উৎসবের অংশ হিসেবে সম্মেলনের পাশাপাশি আয়োজিত মেলায় গ্রামীণ ও বিনোদনমূলক খেলায় মেতেছিলো সকলে। বিশেষ করে হাড়িভাঙা খেলা দর্শকদের আনন্দের কেন্দ্রবিন্দুতে ছিলো। ফুটবল, ক্রীড়া প্রতিযোগিতাসহ নানাবিধ খেলাধুলায় মেতে উঠে উপস্থিত অনেকেই।
মেটাল ফার্মটেক এর ব্যতিক্রমী এমন গ্রাহক সম্মেলন ও মেলার আয়োজন গ্রাহক ও কৃষকদের মাঝে ইতিবাচক সম্পর্ক প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে বলে আশাবাদী আয়োজনকারী প্রতিষ্ঠান মেটাল ফার্মটেক লিমিটেডে। মেটাল ফার্মাটেকের ব্যতিক্রমী আয়োজন প্রশংসা কুড়িয়েছে সব শ্রেণিপেশার মানুষের মাঝে।


Posted ৯:০৫ অপরাহ্ণ | রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
ajkersangbad24.com | Fayzul Ahmed


