



সুনামগঞ্জ প্রতিনিধি | বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 32 বার পঠিত

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার দামোধরতপী মাহমুদপুর দাখিল মাদ্রাসার ২০২৬ খ্রি: এর দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১১ টায় মাদ্রাসার হল রোমে অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজের সভাপতিত্বে, সহকারী সিনিয়র শিক্ষক মো. আলী হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার সুপার মাওলানা শহীদুল ইসলাম চৌধুরী, মাদ্রাসা ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য সাইফুল ইসলাম, জুয়েল রানা, অত্র মাদ্রাসার সহ শিক্ষক মো. ইয়াকুব আলী, সহ শিক্ষক বেলাল আবেদীন, জুনিয়র শিক্ষক কামরুজ্জামান, ইক্বরা ক্যাডেট মাদ্রাসার সহ শিক্ষক মাওলানা শাহ আলম, ১০ম শ্রেণীর ছাত্র নবীবুর রহমান, পরীক্ষার্থী সুমাইয়া ছিদ্দিকা, মাসুমা আক্তার সহ প্রমূখ।
অনুষ্ঠান শেষে সকল পরীক্ষার্থীদের সফলতার জন্য মোনাজাত করেন সুপার মাওলানা শহীদুল ইসলাম চৌধুরী।

Posted ৯:০২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
ajkersangbad24.com | Fayzul Ahmed


