বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কালিয়াকৈরে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

গাজীপুর প্রতিনিধি   |   মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   8 বার পঠিত

কালিয়াকৈরে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

গাজীপুরের কালিয়াকৈরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা , মেলা ও মনোজ্ঞ  সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে  কালিয়াকৈর উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ  ১৪৩৩ উদযাপন উপলক্ষে ব্যাপক কর্মসূচি পালন করেছে। কর্মসূচির মধ্যে ছিলো “এসো হে বৈশাখ ” গানের সাথে বৈশাখী   শোভাযাত্রা,  বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ, পিঠা উৎসব, লোকজ মেলা, ক্ষুদ্র নৃ- গোষ্ঠী বিশেষ সংগীত পরিবেশন, উপজেলা জাসাস কর্তৃক প্রিন্স ইমামের আকর্ষণীয় জাদু প্রদর্শন ও শেষে মনোজ্ঞ  সাংস্কৃতিক  ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর -১ আসনের জাতীয় সংসদ সদস্য মেয়র মোঃ মজিবুর রহমান। কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার এ,এইচ,এম ফখরুল হোসাইনের সভাপতিত্বে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার মোঃ ফাহিম শাহরিয়ার, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ভিপি আ,ন,ম খলিলুর রহমান ইব্রাহিম, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা জাসাসের  আহবায়ক শাহ্ এরশাদ ফকির, উপজেলা প্রেসক্লাবের সভাপতি  ইমরান হোসেন হান্নান, জাসাস শিল্প গোষ্ঠী প্রমুখ।

Facebook Comments Box

Posted ৯:০৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com