বৃহস্পতিবার ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কালিয়াকৈরে ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলা-২০২৬ উদ্বোধন

গাজীপুর প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   59 বার পঠিত

কালিয়াকৈরে ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলা-২০২৬ উদ্বোধন

গাজীপুরের কালিয়াকৈরে ৪৭তম জাতীয় বিজ্ঞান, প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃক আয়োজিত এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় কালিয়াকৈর উপজেলা চত্বরে ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলা-২০২৬ উদ্বোধন করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার এ এইচ এম ফখরুল হোসাইন। বিজ্ঞান মেলায় ডিজিটাল, এআই, ইলেকট্রিক্যাল ও তথ্য প্রযুক্তির মাধ্যমে তৈরি করা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উপজেলার সেরা ২২ শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে মেলায় সিনিয়র গ্রুপে ৫টি কলেজ ও জুনিয়র গ্রুপে ১৭টি হাইস্কুল রয়েছে।

বিজ্ঞান মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. ফাহিম শাহরিয়ার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শওকত আকবর খান, উপজেলা সমাজসেবা অফিসার মিজানুর রহমান, উপজেলা কৃষি অফিসার মো. জাহিদ হাসান, উপ-সহকারী প্রকৌশলী (সেচ) মো. রফিকুল ইসলাম, কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইমরান হোসেন হান্নান, অংশগ্রহণকারী বিভিন্ন কলেজ ও হাই স্কুলের প্রধানগণ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

বিজ্ঞান মেলায় উল্লেখযোগ্য প্রকল্পের মধ্যে রয়েছে জুনিয়র গ্রুপে : গ্যাস এন্ড ফায়ার ডিটেকটিভ সেন্সর, কোন প্রকার জ্বালানি ও বিদ্যুৎ ছাড়া সেচ পাম্প, ডিজিটাল রেলপথ নিরাপত্তা নির্দেশক ব্যবস্থা, আইনস্টাইনের আপেক্ষিকতার সূত্রের প্রজেক্ট, অটোমেটিক রোড লাইট সিস্টেম। সিনিয়র গ্রুপে : অটো রেগুলেটর অফ সিস্টেমের মাধ্যমে গ্যাস লিকেজ সনাক্তকরণ, ভূমিকম্পের পূর্বাভাস নির্ণয়, হাইড্রো ইলেকট্রিসিটি, ডিজিটাল আইডেন্টিফিকেশন হাউসিং ফেইজ রিকোজিনেশন ও হোম অটো মেশন অ্যান্ড সিকিউরিটি।

Facebook Comments Box

Posted ৭:১৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com