



গাজীপুর প্রতিনিধি | শনিবার, ১১ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 48 বার পঠিত

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ১৪ এপ্রিল মঙ্গলবার সকালে টাঙ্গাইল সফর উপলক্ষে কালিয়াকৈরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) সকাল দশটায় কালিয়াকৈর পৌর মিলনায়তনে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। পহেলা বৈশাখ মঙ্গলবার প্রধানমন্ত্রীর মহাসড়কযোগে টাঙ্গাইল সফর উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের বাসন- কোনাবাড়ি হতে কালিয়াকৈরের স্কয়ার গেট পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতির জন্য বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ নির্দেশ প্রদান করেন। প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় সহ-শ্রম বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবীর খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-১ আসনের জাতীয় সংসদের সংসদ সদস্য সাবেক মেয়র মো. মজিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ভিপি আ ন ম খলিলুর রহমান ইব্রাহিম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. আখতারুজ্জামান, পৌর বিএনপির সাবেক সভাপতি দেওয়ান মোয়াজ্জেম হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, সাবেক সিনিয়র যুগ সম্পাদক মো. শহিদুল ইসলাম, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রিয়াজ উদ্দিন, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মো. সাইজুদ্দিন আহমেদ, গাজীপুর জেলা শ্রমিক দলের সভাপতি মো. মিনার উদ্দিন প্রমুখ।

Posted ৭:০৫ অপরাহ্ণ | শনিবার, ১১ এপ্রিল ২০২৬
ajkersangbad24.com | Fayzul Ahmed


