সোমবার ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সিলেটে পেট্রোল পাম্প মালিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   89 বার পঠিত

সিলেটে পেট্রোল পাম্প মালিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার

সিলেটে জ্বালানি তেল ব্যবস্থাপনা সংক্রান্ত বৈঠকের পর পেট্রোল পাম্প মালিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, পুলিশ সুপার ড. যাবের সাদেক, মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমসহ রাজনৈতিক নেতা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। বৈঠকে পেট্রোল পাম্প মালিক সংগঠনের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।

বৈঠকে উভয় পক্ষ তাদের নিজ নিজ অবস্থান তুলে ধরে এবং চলমান সংকট নিরসনে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি ভবিষ্যতে যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দেওয়া হয়।

Facebook Comments Box

Posted ৮:০১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com