গাজীপুরের কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার (১২ মার্চ) কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার এ,এইচ,এম ফখরুল হোসাইন। দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইমরান হোসেন হান্নান, সঞ্চালনা করেন ধর্মীয় সম্পাদক মীর মো.সোহেল মিয়া। বিশেষ অতিথি ছিলেন কালিয়াকৈর থানার ওসি অপারেশন মো.রবিউল ইসলাম, পৌর নির্বাহী জাহিদুল আলম তালুকদার ও উপদেষ্ট মো.রিপন হোসেন ।
অনুষ্ঠানের উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি – মো.আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক -আমিনুল ইসলাম, যুগ্ম সম্পাদক -আশিকুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক -মনিরুজ্জামান চিশতী, দপ্তর সম্পাদক -মহসিন উজ্জামান দুর্জয়, প্রচার ও প্রকাশনা সম্পাদক -মো.ইলিয়াস চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক-রুহুল আমিন সাকিব, মানব সম্পদ সম্পাদক -আসাদুজ্জামান রানা, সাহিত্য ও পাঠাগার সম্পাদক -কামরুল ইসলাম খান , সাংবাদিক দেওয়ান মাহাবুবুল আলম পনির, শাহিদুল ইসলাম প্রমূখ।