বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- লাক্কাতুরা চা বাগান ইউনিট, সিলেট এর ২০২৫-২৭ বর্ষের কার্যনির্বাহী কমিটি গঠন

অনলাইন ডেস্ক   |   সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   24 বার পঠিত

সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- লাক্কাতুরা চা বাগান ইউনিট, সিলেট এর ২০২৫-২৭ বর্ষের কার্যনির্বাহী কমিটি গঠন

জাতীয় ও আন্তর্জাতিক একাধিক পুরস্কারপ্রাপ্ত বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- লাক্কাতুরা চা বাগান ইউনিট, সিলেট সদর, সিলেট এর ২০২৫-২৭ বর্ষের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি সিলেট নগরীর উপকন্ঠে লাক্কাতুরা চা বাগানের রাজাবাড়ী পাড়ায় ক্লাবের চতুর্থ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL)। এসময় সিলেট সদর ৬নং টুকের বাজার ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার (ওয়ার্ড-৭-৮-৯) দিপালী গোয়ালা এবং ৮নং ওয়ার্ড মেম্বার রাম বাহাদুর উপস্থিত ছিলেন।

সভায় ক্লাবের চতুর্থ মেয়াদে ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ও ৫ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। এরা হলেন, সভাপতি বিক্রম রায়, সহ-সভাপতি শিল্পী রানী রায়, সাধারণ সম্পাদক সমিত গঞ্জু, যুগ্ম সম্পাদক বিদ্যা প্রকাশ বাক্তী ও অনিকা দাস, কার্যনির্বাহী সদস্য রানী বেক, চৈতি গোয়ালা, শান্তা লোহার, সারতী সবর, সকালমনি দাস, সাথী রানী দাস, সঞ্জু দাস, ইমন দাস, জীবন গোয়ালা এবং সজীব রায়। উপদেষ্টা নির্বাচিত হয়েছেন সিলেট সদর ৬নং টুকের বাজার ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার (ওয়ার্ড-৭-৮-৯) দিপালী গোয়ালা, ৮নং ওয়ার্ড মেম্বার রাম বাহাদুর, সুজন দাস, জয় বাল্মিক দাস এবং রগু বাল্মিক দাস।

সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- লাক্কাতুরা চা বাগান ইউনিট, সিলেট সদর, সিলেট বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্রে নিবন্ধিত একটি শ্রোতা সংগঠন। ক্লাবের নিবন্ধন নং: বাংলাদেশ বেতার, সিলেট-১০৪.৯১.০১.০৫৮। সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- লাক্কাতুরা চা বাগান ইউনিটের চতুর্থ মেয়াদের নতুন কমিটির নেতৃবৃন্দ ও অন্যান্য সদস্যবৃন্দ রাষ্ট্রীয় সম্প্রচার বাংলাদেশ বেতার, বিভিন্ন আন্তর্জাতিক রেডিও অনুষ্ঠান শোনার পাশাপাশি প্রচারিত অনুষ্ঠানের মান পর্যালোচনা করে কিংবা ভুল-ত্রুটি নিয়ে চিঠি/ই-মেইল লিখে/এসএমএস-ফোন করে সংশ্লিষ্ট বেতার কর্তৃপক্ষকে গঠনমূলক মতামত ও পরামর্শ দিয়ে সহায়তা করবেন। বেতার অনুষ্ঠানের মানোন্নয়নসহ সময়োপযোগী নতুন অনুষ্ঠান তৈরীতেও মতামত ও পরামর্শ দিবেন। এছাড়া বেতারের প্রচার-প্রসার এবং সমাজে মানবিক কাজ করে যাবেন। ক্লাবের সকলে মিলে বেতার ও শ্রোতাদের সম্পর্ক উন্নয়নের পাশাপাশি একটি মানবিক সমাজ বিনির্মাণে ভূমিকা রাখবেন। নেতৃবৃন্দ ক্লাবের বিভিন্ন অনুষ্ঠান ও ক্যাম্পেইনের মাধ্যমে বেতারের নতুন নতুন শ্রোতা সংখ্যা বৃদ্ধিকরণ সহ নতুন-পুরাতন সকল শ্রোতাকে বেতার অনুষ্ঠান শুনতে উৎসাহিত করবেন। পাশাপাশি মানব জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে এবং সুস্থ সাহিত্য সংস্কৃতির সাথে সম্পৃক্ত করতে সহায়তা করবেন।

Facebook Comments Box

Posted ৬:৩২ অপরাহ্ণ | সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com