শিরোনাম >>
শিরোনাম >>

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে অনি মেমোরিয়াল ট্রাস্টের শীতবস্ত্র বিতরণ

অনলাইন ডেস্ক   |   রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   214 বার পঠিত

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে অনি মেমোরিয়াল ট্রাস্টের শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে ও লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের প্রাক্তন জেলা গভর্নর ও কনফিডেন্স সিমেন্টের ভাইস চেয়ারম্যান লায়ন রূপম কিশোর বড়ুয়ার একমাত্র সন্তানের নামে প্রতিষ্ঠিত অনিরুদ্ধ বড়ুয়া অনির মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যানের অর্থায়নে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সিলেটের বালুচর নয়াবাজারস্থ চা বাগান এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক দিলু বড়ুয়া সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণকালে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের প্রতিষ্ঠাতা উৎফল বড়ুয়া, সহ-সভাপতি শিমুল মুৎসুদ্দী, সাংগঠনিক সম্পাদক পলাশ বড়ুয়া সহ পরিষদের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, শীতের শুরু থেকেই লায়ন রূপম কিশোর বড়ুয়া থেকে প্রাপ্ত কম্বলসমূহ তাঁর পিতা সাবেক পাকিস্তান গণপরিষদ সদস্য (এমএলএ) অ্যাডভোকেট ফণী ভূষণ বড়ুয়া, মাতা তটিনী বড়ুয়া ও অকাল প্রয়াত সন্তান অনিরুদ্ধ বড়ুয়া অনি স্মরণে দেশজুড়ে শীতবস্ত্র বিতরণের জন্য বিস্তৃত বাবৌযুপ এর তৃতীয় কার্যক্রম কর্মসূচি সকল কেন্দ্রে (অঞ্চল/শাখা) এর ব্যবস্থাপনায় শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। বিজ্ঞপ্তি

Posted ১০:৫১ পিএম | রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com