বৃহস্পতিবার ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গাজীপুরে পাঁচ দিনের ব্যবধানে নতুন ডিসি

গাজীপুর প্রতিনিধি   |   শনিবার, ১৫ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   145 বার পঠিত

গাজীপুরে পাঁচ দিনের ব্যবধানে নতুন ডিসি

গাজীপুরে মাত্র পাঁচ দিনের ব্যবধানে আবারও পরিবর্তন এলো  জেলা প্রশাসক (ডিসি) পদে। সদ্য নিয়োগপ্রাপ্ত মো. আজাদ জাহানের স্থলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আলম হোসেনকে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের তথ্য জানানো হয়। এর আগে গত ৮ নভেম্বর ভোলার জেলা প্রশাসক মো. আজাদ জাহানকে গাজীপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু আজাদ জাহানের দায়িত্ব গ্রহণের আগেই তার স্থলাভিষিক্ত হিসেবে মোহাম্মদ আলম হোসেনকে নিয়োগ দেওয়া হলো। ফলে পাঁচ দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো গাজীপুরের জেলা প্রশাসক পদে পরিবর্তন হলো। একই দিনে বিদায়ি জেলা প্রশাসক নাফিসা আরেফিনকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে উপসচিব হিসেবে বদলি করা হয়।

জানা যায়, মোহাম্মদ আলম হোসেন বিসিএস প্রশাসন ক্যাডারের ২৭তম ব্যাচের কর্মকর্তা। তিনি ২০২৫ সালের ২১ অক্টোবর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে যোগ দেন। এর আগে তিনি ২০২১ সালের ৭ মার্চ সিনিয়র সহকারী কমিশনার থেকে উপসচিব পদে পদোন্নতি পান। জেলা প্রশাসক পদে পদায়নের জন্য ফিট লিস্ট প্রণয়নের অংশ হিসেবে ১২ নভেম্বর সন্ধ্যায় মন্ত্রিপরিষদ সচিবের সম্মেলন কক্ষে উপসচিব পদমর্যাদার ১৫ জন কর্মকর্তার সাক্ষাৎকার নেওয়া হয়। সেই তালিকায় ১০ নম্বরে ছিলেন মোহাম্মদ আলম হোসেন। তিনি ময়মনসিংহের বাসিন্দা। তিনি যুক্তরাজ্যের ব্রিস্টল বিশ্ববিদ্যালয় থেকে সামাজিক নীতি বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

Facebook Comments Box

Posted ৬:৫৭ অপরাহ্ণ | শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com