বৃহস্পতিবার ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য আকবার হোসেনের মায়ের ইন্তেকাল

অনলাইন ডেস্ক   |   সোমবার, ১০ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   163 বার পঠিত

লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য আকবার হোসেনের মায়ের ইন্তেকাল

১৯৭১ সনে রাণীগঞ্জ বাজারে গণহত্যায় শহিদ আখুলু মিয়ার সহধর্মীনী, লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য, সিনিয়র সাংবাদিক ও লেখক আকবার হোসেনের মাতা ফিরোজা বেগম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি দীর্ঘদিন অসুস্থতায় ভোগে ৫ নভেম্বর বুধবার বিকেল ২ টায় সিলেটের জগন্নাথপুর উপজেলার রানিগঞ্জ বাজার সংলগ্ন শহীদ গাজী বাসভবনে ইন্তেকাল করেন।

মৃত্যূকালে তাঁর বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি চার ছেলে পাঁচ মেয়ে নাতি-নাতনীসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখেছেন। ৬ নভেম্বর বিকাল ৪:৪০ মিনিটে মরহুমার পুত্র আকবর হোসেন এর ইমামতিতে নামাজে জানাজার পর রানীগঞ্জ বাজার কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়। পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিক, রাজনীতিবিদ, পেশাজীবী ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ বিপুল জনসমাগমে সবাই তাঁর জানাজায় অংশ নেন এবং তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এদিকে আকবার হোসেনের মাতার মৃত্যুতে লণ্ডন বাংলা প্রেস ক্লাব নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মহিব চৌধুরী, বর্তমান সভাপতি মোহাম্মদ জুবায়ের, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ ও কোষাধ্যক্ষ সালেহ আহমেদ এক শোকবার্তায় মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার-পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন । পাশাপাশি তাঁর স্বজনদের ধৈর্য্য ধারণের শক্তি দানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন। অপর এক যুক্ত বিবৃতিতে শোক প্রকাশ করেন জগন্নাথপুর উপজেলা যুব কল্যান সমিতি সিলেট এর সভাপতি, সিনিয়র সাংবাদিক মোঃ আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, রাণীগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান, ডাক্তার ছদরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম খসরু, অধ্যাপক আমিনুল হক চুন্নু, ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাখাওয়াত হোসেন আজাদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাব্বির আহমদ, জগন্নাথপুর সমিতির সভাপতি আলহাজ্ব আবুর বশর ও সাধারন সম্পাদক এডভোকেট্ সৈয়দ শামীম আহমদ।

Facebook Comments Box

Posted ৬:২৪ অপরাহ্ণ | সোমবার, ১০ নভেম্বর ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com