সোমবার ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কালিয়াকৈরে বিএনপি’র উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

গাজীপুর প্রতিনিধি   |   শনিবার, ০৮ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   155 বার পঠিত

কালিয়াকৈরে বিএনপি’র উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

গাজীপুরের কালিয়াকৈরে  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে এক বর্ণাঢ্য  র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

শনিবার (৮ নভেম্বর) বিকেলে কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সংগঠনের  উদ্যোগে আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে গাজীপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী  বার বার কারা নির্যাতিত জননন্দিত জননেতা ভিপি  মুহাম্মদ হেলাল উদ্দিনের নেতৃত্বে বর্নাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য  র‍্যালি সাহেব  বাজার থেকে শুরু হয়ে বাইপাস, শ্রীফলতলী এলাকা,ট্রাক স্ট্যান্ড, কালিয়াকৈর বাস স্ট্যান্ড প্রদক্ষিণ করে উপজেলা মডেল মসজিদের সামনে শেষ হয়। বর্ণাঢ্য  র‍্যালি ও শুভযাত্রা শেষে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন। উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মো.শহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন  উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মাহাবুব হোসেন, আটাবহ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো.বাছেদ মাষ্টার, ঢালজোড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, মৌচাক ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক পীরজাদা সুলতান মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুজ্জামান শিপলু বক্সী প্রমুখ । হাজার হাজার কর্মী সমর্থকদের বিএনপি’র বিভিন্ন স্লোগানে সমাবেশ মুখরিত হয়ে ওঠে।

Facebook Comments Box

Posted ৮:১৪ অপরাহ্ণ | শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com