বুধবার ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কাহারোলে ঐতিহাসিক কান্তজিউ  মন্দির প্রাঙ্গণে মাস ব্যাপী রাস পূর্ণিমা মেলা শুরু 

কাহারোল দিনাজপুর প্রতিনিধি    |   বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   120 বার পঠিত

কাহারোলে ঐতিহাসিক কান্তজিউ  মন্দির প্রাঙ্গণে মাস ব্যাপী রাস পূর্ণিমা মেলা শুরু 

দিনাজপুরের কাহারোলে ঐতিহাসিক মাসব্যাপী রাস মেলা শুরু হয়েছে। গত ৫ নভেম্বর ২০২৫ বুধবার বিকাল ৫ টায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকে  মেলাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন দিনাজপুর জেলা প্রশাসক ও রাজ দেবত্বর স্টােডের   সভাপতি মোঃ রফিকুল ইসলাম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মিস মোকলেদা খাতুন মিম,  কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি,  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর ১ বীরগঞ্জ কাহারোল আসনের বিএনপি দলীয় মনোনীত প্রার্থী মনজুরুল ইসলাম, দিনাজপুর জেলা বিএনপি’র যুগ্ম   সম্পাদক ও কাহারোল উপজেলা বিএনপি’র সভাপতি গোলাম মোস্তফা বাদশা,  দিনাজপুর জেলা   বিএন পির  কৃষি বিষয়ক সম্পাদক ও কাহারোল উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক প্রভাশক শামীম ইসলাম,সহ  মন্দির  কমিটির অনেকেই উপস্থিত ছিলেন।

এবারের  মাসব্যাপী  শ্রী শ্রী প্রান্তজিউ রাস পূর্ণিমা মেলায়  দেশের বিভিন্ন জেলা থেকে সনাতন ধর্মাবলম্বী রা মন্দির প্রাঙ্গণে সমবেত হয়ে হতে দেখা গেছে, ভক্তরা সকাল হতে ধর্মীয় আচার মেনে ভগবানের সন্তুষ্টি অর্জনে মন্দিরে পূজা অর্চনা করতে দেখা গেছে।
ভক্তদের মন্দিরের পবিত্রতা রক্ষায় এবার মেলা কর্তৃপক্ষ একটি প্রশংসনীয় উদ্যেক গ্রহণ করেছেন। কান্তজিউ মন্দিরের পাশেই অবস্থিত প্রাচীন একটি শিব মন্দির রয়েছে। শিব মন্দিরের । উঠানে মানুষ যেন জুতো স্যান্ডেল পরে প্রবেশ করতে না পারে, সে ক্ষেত্রেও প্রয়োজনিয়  ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মন্দিরের উঠানে বাসের বেড়া দিয়ে বাউন্ডারি তৈরি করে স্থানীয় ভক্তরা প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। ধর্মীয় শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় এই পদক্ষেপ গ্রহণ করায়  তারা প্রশংসিত হয়েছেন ।
এই পদক্ষেপ কে মেলায় অংশগ্রহণকারী ভক্তরা ইতিবাচক পদক্ষেপ হিসাবে দেখছেন।  এবার মাস ব্যাপী  রাস মেলায় ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজিউ৷  মন্দিরকে আকর্ষণীয় করে তুলতে আলোক সজ্জায় সাজানো হয়েছে যা মেলায় আসা ভক্তদের আকৃষ্ট করে তুলেছে।

এবারের  অসাধারন  আলোক  সজ্জায়  মেলাটি কে অনন্য রূপে যোগ করিয়েছে। মেলার আইন-শৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসনের পক্ষ হতে  প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দিনাজপুর শহর হতে প্রায় ২০ কিলো মিটার উত্তরে এবং ঢেপা নদীর তীরে অবস্থিত কাহারোল উপজেলার সদর থেকে সাত কিলোমিটার পূর্বে ৫ নং সুন্দরপুর  ইউনিয়ন ও  ৬ নং রামচন্দ্রপুর   ইউনিয়ন ঘেসে ঢেপা  নদীর তীরে এই   শ্রী শ্রী  প্রান্তজিউ মন্দিরটি   অবস্থিত।  যা দেশের অন্যতম একটি ঐতিহাসিক  নান্দনিক  স্থাপত্য নিদর্শন।

প্রাচীন ইতিহাস অনুযায়ী রাজা প্রাণনাথ রায়ের শাসনামলে প্রায় ১৪০৪   সালের  দিগে নির্মিত এই মন্দিরটি কান্তজিউ  মন্দিরকে অনেকে  নবরত্ন মন্দির নামেও  চেনে।  পুরো মন্দিরের দেয়াল জুড়ে পোড়ামাটির কারুকার্যে
বাংলার ঐতিহ্য ও সাংস্কৃতির এক অনন্য নিদর্শন হয়ে আছে।   রাস মেলা কে সংক্ষেপে রাস পূর্ণিমা বলা হয়ে থাকে।  এই রাস পূর্ণিমা মেলা৷  উপলক্ষে প্রতি বছর মন্দির কমিটি,   মন্দির প্রাঙ্গণে রাস পূর্ণিমা উৎসব  মেলার আয়োজন করে থাকেন  ।   মেলায় ধর্মমী  ভক্তরা রাধা কৃষ্ণের নীলা স্মরণে এখানে ভজন কীর্তন, ও পূজায় অংশ নেন।  ভক্তরা মেলার সময় মন্দির প্রাঙ্গন হয়ে ওঠে ধর্মীয় ও সাংস্কৃতিক উচ্ছাসের এক মিলন মেলা।

Facebook Comments Box

Posted ৬:৫০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com