মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গাজীপুরে ৪টি আসনের বিএনপির দলীয় প্রার্থীর নাম ঘোষণা

গাজীপুর প্রতিনিধি   |   মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   96 বার পঠিত

গাজীপুরে ৪টি আসনের বিএনপির দলীয় প্রার্থীর নাম ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গাজীপুরে ৬ আসনের মধ্যে ৪ আসনের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন। ধানের শীষের কান্ডারী ও বিএনপির মনোনীত প্রার্থীরা হলেন যথাক্রমে:

গাজীপুর-২: এম মনজুরুল করিম রনি। নির্বাচনী এলাকা গাজীপুর সিটি কর্পোরেশনের :১,২,৩,৪,৫,৬ এবং ১৩,১৪,১৫,১৬,১৭,১৮,১৯,২০,২১,২২,২৩,২৪,২৫,২৬,২৭,২৮,২৯,৩০ ও ৩১ নম্বর ওয়ার্ড।

গাজীপুর-৩: অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু। নির্বাচনী এলাকা: শ্রীপুর উপজেলা, গাজীপুর সদর উপজেলার মির্জাপুর, ভাওয়াল গড়, পিরুজালী ইউনিয়ন ও গাজীপুর সেনানিবাস এলাকা।

গাজীপুর-৪: শাহ রিয়াজুল হান্নান। নির্বাচনী এলাকা : কাপাসিয়া উপজেলা।

গাজীপুর-৫: ফজলুল হক মিলন। নির্বাচনী এলাকা : কালিগঞ্জ উপজেলা, গাজীপুর সিটি -৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড।

গাজীপুর-১ এবং গাজীপুর-৬ আসনের দলীয় প্রার্থীর নাম পরবর্তী সময় ঘোষণা করা হবে বলে দলীয় সূত্র জানায়।

Facebook Comments Box

Posted ৬:৫৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com