



অনলাইন ডেস্ক | শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 259 বার পঠিত

সিলেট-৩ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত বিভিন্ন এলাকায় শনিবার (২৫ অক্টোবর) দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও ধানের শীষের সম্ভাব্য প্রার্থী জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী।
দিনের কর্মসূচির শুরুতে দুপুর ২টায় তিনি সিলাম পশ্চিমপাড়া বায়তুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক নেতা, সিলাম ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং উপজেলা কৃষকদলের সাবেক সহসভাপতি মরহুম ওবায়দুর রহমান বাদশা মিয়া (৬৭)–এর জানাজায় অংশগ্রহণ করেন। এ সময় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

পরে তিনি সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-চট্ট-২১৫৯)–এর কার্যনির্বাহী পরিষদের ত্রিবার্ষিক (২০২৫–২০২৮) নির্বাচনের ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আবদুর রহিম বক্স দুদু, ফেডারেশনের সিলেট বিভাগীয় সভাপতি হাজী ময়নুল ইসলাম, সাবেক সভাপতি গোলাম হাফিজ লোহিত, জেলা ট্রাক–পিকআপ–কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি নাজির আহমদ স্বপন ও সাধারণ সম্পাদক সাদিক আহমদ, এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিকেল ৩টায় তিনি সিলাম ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আল মামুনের মাতৃবিয়োগে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে তাদের বাসভবনে যান।
এছাড়া সিলাম টিকরপাড়ার বাসিন্দা অপন তারণের কিশোর পুত্র অর্ণব তারণ–এর মৃত্যুতেও তিনি গভীর শোক প্রকাশ করেন ও পরিবারের প্রতি সহানুভূতি জানান।
দিনের শেষভাগে বিকেল সাড়ে ৪টায় তিনি বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গহরপুর সংলগ্ন মাঠে আয়োজিত এক গণসংযোগ ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।


Posted ৮:৫১ অপরাহ্ণ | শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed


