গাজীপুরের কালিয়াকৈরে বিএনপি’র রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার আলোকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি কল্পে পৌর বিএনপির ৮ ও ৯ নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল ৪ ঘটিকায় সফিপুর বাজারে কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল। অনুষ্ঠানের বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো.হুমায়ুন কবীর খান, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক মেয়র মো.মজিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইজুদ্দিন সহ উপজেলা পৌর বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।