মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নোয়াখালী বাজারে সাবেক সংসদ সদস্য শাহীনুর পাশা চৌধুরীর নির্বাচনী মতবিনিময় সভা

সুনামগঞ্জ প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   155 বার পঠিত

নোয়াখালী বাজারে সাবেক সংসদ সদস্য শাহীনুর পাশা চৌধুরীর নির্বাচনী মতবিনিময় সভা

বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য প্রার্থী মাওলানা শাহীনুর পাশা চৌধুরী এডভোকেট এর নির্বাচনী মতবিনিময় সভা শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী বাজারে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার নোয়াখালী বাজারে ক্বারী মাওলানা লুৎফুর রহমান’র সভাপতিত্বে, হাফিজ মাওলানা নজমুল ইসলাম ও হাফিজ মাওলানা আব্দুল হাই দোলন’র যৌথ পরিচালনায় নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর (রিক্সা প্রতিকের প্রার্থী) সাবেক সংসদ সদস্য মাওলানা শাহীনুর পাশা চৌধুরী এডভোকেট। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগরীর সহ সভাপতি মাওলানা সানা উল্লাহ, শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি কাজী মাওলানা মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, সহ সাধারণ সম্পাদক মাওলানা আতিকুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, মজলিস নেতা মাওলানা সাইফুল্লাহ মাহমুদ সুনামগঞ্জী, মাওলানা আইয়ুব আলী আনসারী, মাওলানা আব্দুল মোনায়েম প্রমূখ।

পথ সভায় রিক্সা প্রতিকের প্রার্থী মাওলানা শাহীনুর পাশা চৌধুরী এডভোকেট উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box

Posted ৯:৪৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com