সোমবার ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ১৫১ পরিবারের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ

গাজীপুর প্রতিনিধি   |   মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   139 বার পঠিত

গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ১৫১ পরিবারের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ

গাজীপুরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে ছাগল ও উপকরণ বিতরণ করা হয়েছে।

২০২৫-২৬ অর্থ বছরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে ১৫১ জন সুফলভোগী পরিবারের মাঝে ২টি করে বাড়ন্ত বকনা ছাগল, ২৫ কেজির ১ বস্তা ছাগলের খাবার, ৫টি ফ্লোর ম্যাট, ৪টি পিলার ও ২টি ঢেউটিন বিতরণ করা হয়।

রবিবার (১৯ অক্টোবর) দুপুরে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্ত্বরে এসব ছাগল ও উপকরণ বিতরণ করা হয়। গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. শাহীন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এগ্রিকালচারিস্টস এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এর সদস্য সচিব কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষিবিদ আমানউল্লাহ আমান, কৃষিবিদ বেলাল সিদ্দিকী, জেলা ভেটেরিনারি অফিসার ডাঃ মো. আলমগীর হোসেন, সালাহউদ্দিন, কৃষিবিদ সানাউল হোসেন সনি, সদর উপজেলা দপ্তর ও হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডাঃ এস. এম. হারুন-অর-রশিদ, গাজীপুর ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি সাফি বিন আমজাদ আলভী প্রমুখ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নারগিস খানম, গাজীপুর মেট্রাপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের উপ কমিশনার কৃষিবিদ অশোক কুমার পাল, কৃষিবিদ ডাঃ বাপ্পী, কৃষিবিদ আশরাফুল ইসলামসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

Posted ১০:০৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com