সোমবার ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে বিডিআরের বরখাস্ত ১৪ সদস্য জামিনে মুক্ত

গাজীপুর প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   79 বার পঠিত

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে বিডিআরের বরখাস্ত ১৪ সদস্য জামিনে মুক্ত

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় হত্যাকাণ্ড ও বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় বরখাস্ত ১৪ সদস্য মুক্তি পেয়েছেন। বুধবার (১৫ অক্টোবর) তাঁদের মুক্তি দেওয়া হয়।

কাশিমপুর কেন্দ্রীয় কারা সূত্রে জানা যায়, তৎকালীন বাংলাদেশ রাইফেলসের সদর দপ্তর পিলখানায় ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটে। ২৫ ও ২৬ ফেব্রুয়ারি সংঘটিত ওই ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তা নিহত হন। সেখান থেকে মোট ৭৪ জনের লাশ উদ্ধার করা হয়। বিদ্রোহের ঘটনায় ২৮ ফেব্রুয়ারি হত্যার অভিযোগে একটি ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা হয়। পরে বিডিআরের নাম পরিবর্তন করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) করা হয়।

ওই মামলায় ৮৫০ জনকে আসামি করা হয়। ২০১৩ সালের ৫ নভেম্বর বিচারিক আদালত ১৫২ জনকে মৃত্যুদণ্ড, ১৬০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। খালাস পান ২৭৮ জন। মামলার চূড়ান্ত নিষ্পত্তির জন্য আপিল বিভাগে শুনানি চলছে। বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এর আগে ২১৮ জন সাবেক বিডিআর সদস্য বিভিন্ন কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছার পর যাচাই-বাছাই শেষে বুধবার দুপুরে প্রথম দফায় ৯ জন এবং বিকেলে আরও ৪ জনসহ মোট ১৩ সাবেক বিডিআর সদস্যকে কারাগার-২ থেকে মুক্তি দেওয়া হয়। এ ছাড়া কাশিমপুর কারাগার-১ থেকে আরও ১ জন সাবেক বিডিআর সদস্যকে মুক্তি দেওয়া হয়।

Facebook Comments Box

Posted ১০:৩৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com