বৃহস্পতিবার ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

অবশেষে কাহারোলে অসহায় দৃষ্টি প্রতিবন্ধী কালু রাম রায় দম্পতিকে ঘর নির্মাণ করে দিলেন ইউএনও

আমিনুল ইসলাম, দিনাজপুর   |   বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   156 বার পঠিত

অবশেষে কাহারোলে অসহায় দৃষ্টি প্রতিবন্ধী কালু রাম রায় দম্পতিকে ঘর নির্মাণ করে দিলেন ইউএনও

প্রতিবন্ধকতা ও দারিদ্রতাকে সঙ্গী করে যুগের পর যুগ ভিক্ষার ঝলি হাতে নিয়ে মানুষের দ্বারে দ্বারে  ভিক্ষা করে জীবিকা নির্বাহ করছেন দিনাজপুর জেলার কাহারোল উপজেলার নিঃ  সন্তান কালু রায় দম্পওি বয়সের ভারে এখন তারা নুয়ে পড়েছেন কালু রাম রায় দম্পওি কালু রায়ের বয়স ৮০ বৎসর,  স্ত্রী উর্মিলা বালার বয়স ৭৫ বছর,  কালু রাম রায়ের বাড়ি দিনাজপুর জেলার কাহারোল উপজেলার ৪ নং তারগাঁও ইউনিয়নের পাহাড়পুর গ্রামে।  ৮০ বছর বয়সি অসহায় হতদরিদ্র কালু রাম রায় দৃষ্টি প্রতিবন্ধী ও শারীরিক প্রতিবন্ধী।

তিনি ব্যক্তিগত জীবনে বিবাহিত হলেও কালু রাম রায় দম্পত্তির কোন সন্তানাদি নেই। ৭৫ বছর বয়সের স্ত্রী উর্মিলা বালা প্রতিবন্ধী স্বামীকে নিয়ে পাহাড়পুরে  গ্রামে  একটি ভাঙ্গা চুরা ঘরে মানবেতোর জীবন যাপন করছেন ।

কালু রাম রায় ও তার স্ত্রী উর্মিলা বালা কাহারোল উপজেলার বিভিন্ন হাট বাজারের  দোকান পাটে ভিক্ষা করতে দেখা গেলেও  দীর্ঘদিন চোখে পড়েনি তাদের  গ্রামে – পাড়া মোহল্লায় ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন। মাথা গোজার ঠাই টুকু তাদের ভাল না থাকায় দিনের পর দিন, রাতের পর রাত, ঝড় বৃষ্টির মাঝে অতি কষ্টে জীবন যাপন করেন।

জানা গেছে ২ চালের ছোট্ট একটি ঘর  অন্যের জায়গায় নির্মাণ করে মানবেতোর জীবন যাপন করছেন এই অসহায় দম্পতি। সরেজমিনে গিয়ে দেখা গেছে বয়সের ভারে নুয়ে পড়া অসহায় মানুষ দুটি প্রায় অচল হয়ে পড়েছে ।

ভিক্ষাবৃত্তি  কিংবা সাহায্যের সন্ধানে  আর তারা পাড়ায় মহল্লায় হাটে বাজারে যেতে পারছেন না। প্রতিবেশীদের সাহায্য ও সহযোগিতায় অতি কষ্টে দিন চলে তাদের, কেউ খেতে দিলে খেতে পায়, না দিলে উপোস থাকতে হয় তাদের।

কালুর স্ত্রী উর্মিলা বালা জানায়, শরির অচল হয়ে গেছে।।তাদের,  ভিক্ষার জন্য আর কোথাও যাওয়া সম্ভব হয় না তাদের কেউ খেতে দিলে খেতে পায়, না দিলে অনাহারে থাকতে হয় তাদের।  দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি ও সমাজ সেবকদের দ্বারে দ্বারে ঘুরে বেড়িয়েছে সরকারি সাহায্যের আশায়।
কোন সহায়তা পায়নি তারা  জানিয়েছেন কালুর স্ত্রী উর্মিলা । কেন ঘর নির্মাণ সহ সরকারি সহায়তা পায়নি কালু দম্পতি তা শুধুই প্রশ্ন থেকে যায়।
দীর্ঘদিন কালু রাম দম্পওি মানাবেত জীবন যাপনের করুন দশার সচিত্র প্রতিবেদন সামাজিক যোগাযোগ ও গণমাধ্যমে ছড়িয়ে পড়লে কাহারোল উপজেলা প্রশাসনের নজরে আসে বিষয়টি।

কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মিস মোকলেদা খাতুন  মিম অবশেষে অসহায় কালু রাম রায় দম্পতিকে উপজেলা প্রশাসনের সহায়তায় একটি ঘর নির্মাণ করে দেয়া হয়।

Facebook Comments Box

Posted ৮:৪৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com