



অনলাইন ডেস্ক | বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 219 বার পঠিত

সিলেট জেলার ওসমানীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদের পিতা আলহাজ্ব বদরুল আলম (আব্দুল মিয়া) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
বুধবার (১৫ অক্টোবর) এক শোকবার্তায় জেলা বিএনপির নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন- সেই দোয়া করেন। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারবর্গকে ধৈর্য ও সাহসের সঙ্গে এই শোক অতিক্রমের তাওফিক কামনা করেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতিও গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Posted ৯:৪১ অপরাহ্ণ | বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed


