



অনলাইন ডেস্ক | বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 132 বার পঠিত

গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২ আয়োজিত পুলিশ লাইন্সে কনস্টেবল থেকে নায়েক, এটিএসআই, নায়েক থেকে এএসআই (সশস্ত্র), এএসআই (সশস্ত্র) থেকে এসআই (সশস্ত্র)’দের বিভাগীয় পদোন্নতির লক্ষ্যে ক্যাম্পেইন ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বুধবার (১৫ অক্টোবর) ক্যাম্পেইন ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র ইউনিটের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন, পিপিএম । আরও উপস্থিত ছিলেন অত্র ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন, অতিরিক্ত পুলিশ সুপার অপস্ এন্ড ইন্ট:, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্স থেকে আগত সহকারী পুলিশ সুপারসহ পুলিশ লাইন্সের অন্যান্য কর্মকর্তা বৃন্দ।

Posted ৯:২৯ অপরাহ্ণ | বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed


