মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গণতন্ত্র রক্ষায় নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত পার্লামেন্ট চাই : ফখরুল ইসলাম আলমগীর

গাজীপুর প্রতিনিধি   |   শনিবার, ১১ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   124 বার পঠিত

গণতন্ত্র রক্ষায় নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত পার্লামেন্ট চাই : ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে জনগণের প্রশ্ন আছে । বাংলাদেশের মানুষ এটা শুনতে চায় না। বাংলাদেশের মানুষ নিরপেক্ষ নির্বাচন চায়।

শনিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুরের কাপাসিয়া পাইলট সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে প্রয়াত বিএনপির সাবেক মন্ত্রী আ.স.ম হান্নান শাহ ‘র ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন , আমরা দেশে গণতন্ত্র ফেরাতে চাই, আমরা একটি নির্বাচিত পার্লামেন্ট চাই। একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে সেটা চাই। আমাদের দাবি তো একটাই। আমরা ১৫ বছর লড়াই করেছি শুধু একটা নির্বাচনের জন্য। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ৬ বছর কারাগারে অন্তরীণ ছিলেন। আমাদের নেতা এখন পর্যন্ত বিদেশ অবস্থান করছেন ১৮ বছর ধরে। আমাদের ৬০ লাখ নিরপরাধ নেতা–কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। প্রায় ২০ হাজার মানুষকে হত্যা করা হয়েছে। আমাদের ইলিয়াস আলীসহ ১৭০০ মানুষকে গুম করা হয়েছে। এই মূল্য আমরা পরিশোধ করেছি।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, কিছু মানুষ নির্বাচন ব্যাহত করার চেষ্টা করছে। আগেও অনেক চেষ্টা হয়েছে, এরপরে লন্ডনে একটা বৈঠক হয়েছে। সেই বৈঠকে আমাদের নেতা তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামী বছর ফেব্রুয়ারি মাসে অর্থাৎ আর ৪ মাস পর একটা নির্বাচন হবে। নির্বাচন হবে শুনে দেশের মানুষ আশ্বস্ত হয়েছে যে, এই নির্বাচনের মাধ্যমে তারা একটা গণতান্ত্রিক পার্লামেন্ট পাবে। সরকার পাবে। জনপ্রতিনিধি পাবে।

ফখরুল ইসলাম স্মরণ সভায় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা এখন আর সময় নষ্ট করবেন না। যারা বিএনপির ভালো চান, বিএনপির কে ভালোবাসেন, বিএনপির অঙ্গ সংগঠনের ভাই-বোনেরা মায়েরা আপনারা নেমে পড়েন, ধানের শীষে নির্বাচন করতে নেমে পড়েন। তাদেরকে পরাজিত করেন যারা বাংলাদেশকে বারবার ভুল পথে পরিচালিত করেছে। যারা বাংলাদেশের সর্বনাশ করেছে। কোনোদিনও যাতে তারা ক্ষমতায় আসতে না পারে। তার জন্য আপনারা ব্যবস্থা গ্রহণ করেন।

মির্জা ফখরুল হান্নান শাহের স্মৃতিচারণ করে বলেন, আমার সুযোগ হয়েছিল একবার হান্নান শাহের সঙ্গে জেলে যাওয়ার। আমরা ঢাকা থেকে কাশিমপুর কারাগারে স্থানান্তর হয়েছিলাম। তখন আমি দেখেছি, তার গুণের কথা বলে শেষ করা যাবে না।

এ সময় তিনি গাজীপুর-৪ কাপাসিয়া আসনে বিএনপির প্রার্থী হিসেবে হান্নান শাহের ছেলে শাহ রিয়াজুল হান্নানকে পরিচয় করিয়ে দেন। তার হাত তুলে সকলের কাছে তার জন্য ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন হান্নান শাহের ছেলে শাহ রিয়াজুল হান্নান, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, বিএনপি কেন্দ্রীয় সহ-শ্রম বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো.হুমায়ুন কবীর খাঁন,কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র মজিবুর রহমান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

Posted ১০:৩০ অপরাহ্ণ | শনিবার, ১১ অক্টোবর ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com