মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

৩১ দফা বাস্তবায়নে বদলে যাবে বাংলাদেশ: ফয়সল চৌধুরী

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   75 বার পঠিত

৩১ দফা বাস্তবায়নে বদলে যাবে বাংলাদেশ: ফয়সল চৌধুরী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, ৩১ দফা হচ্ছে এমন একটি কর্মসূচি, এমন একটি কমিটমেন্ট, যা বাস্তবায়ন হলে আমূল বদলে যাবে বাংলাদেশ। ৩১ দফা হচ্ছে গণতন্ত্রের সুপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার একটি সুচিন্তিত প্রচেষ্টা। আমাদের আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে জনগণের দল বিএনপির বহু বছরের গবেষণা, সুচিন্তার ফল। ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় এলে এই ৩১ দফা বাস্তবায়ন করার মধ্য দিতে দেশ ও মানুষের প্রকৃত আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটবে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ৯টায় গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের বি.এন.কে উচ্চ বিদ্যালয় ও কলেজের হল রুমে ৭, ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ফয়সল আহমদ চৌধুরী এসব কথা বলেন।

ফয়সল চৌধুরী আরও বলেন, আওয়ামী দুঃশাসনে বাংলাদেশের সমাজ, অর্থনীতি, গণতন্ত্র সব এখন ভঙ্গুর। রাষ্ট্রের প্রতিটি সেক্টরকে তারা ধ্বংস করেছে, ক্ষতিগ্রস্থ করেছে। এই রাষ্ট্রকে মেরামত করতে হবে। আর এজন্যই ৩১ দফা হবে সবচেয়ে বড় সহায়ক। এই ৩১ দফার মধ্যেই রয়েছে রাষ্ট্র মেরামতের যাবতীয় উপাদান। তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে একটি কুচক্রীমহল ষড়যন্ত্র করছে। তারা পরাজিত হওয়ার ভয়ে নির্বাচন বানচাল করতে চায়। কিন্তু বাংলার মানুষ তাদের সেই ষড়যন্ত্র প্রতিহত করতে প্রস্তুত। বিএনপির ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে নেতাকর্মীদের সোচ্চার হওয়ার আহবান জানান তিনি।

ঢাকা দক্ষিণ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মাসুম আহমদের পরিচালনায় আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের প্রতিষ্টাতা সদস্য এম এ ছায়াদ বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ ইউনিয়নের সভাপতি আতাউর রহমান উতু, সাধারণ সম্পাদক মুহিব হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহাজান আহমদ, রাহাত চাকলাদার।

আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, যুবদল নেতা সরওয়ার হোসেন, উপজেলা যুবদলের সদস্য রেজাউল করিম, আব্দুল আহাদ, জাহেদ আহমদ, মহসিন আহমদ, সালাউদ্দিন, যুবদল নেতা নাসির আহমদ, নজরুল ইসলাম, হোসেন আহমদ, রিফতা আহমদ, আমিন আহমদ, শাহান আহমদ, ৯ নং ওয়ার্ড বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এনাম আহমদ, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জিয়াউল ইসলাম সায়েক, ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শেখ মাছুম আহমদ, ৭ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, ধর্ম বিষয় সম্পাদক কামরুল ইসলাম, সদস্য জাবের আহমদ, ইউনিয়ন বিএনপি নেতা আমিন আহমদ, রিয়াজ উদ্দিন, সাহান আহমদ, দুলাল আহমদ, আলী লিভার, ইলাস আহমদ, জামাল উদ্দিন, সাহেল আহমদ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তানজিম আহাদ, ঢাকা দক্ষিণ সরকারি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহিদ হাসান মান্না, সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মারজান আহমদ, লক্ষণাবন্দ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাহিদ আহমদ, যুগ্ম সম্পাদক মহাইমিন মাহিন ঢাকা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক সম্পাদক মিজানুর রহমান, ঢাকা দক্ষিণ বহুমুখী কলেজ ছাত্রদলের সভাপতি শাকিল আহমদ, বাঘিঘাট কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, নাসির উদ্দিন কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ওয়ালিউর রহমান ইফতি, ঢাকা দক্ষিণ বহুমুখী কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাইমিন আরিফ চৌধুরী এছাড়াও গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সিনিয়র নেতৃবৃন্দ এবং ইউনিয়ন ও ওয়ার্ডের সকল পযার্য়ের বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও এলাকার সকল শ্রেণি-পেশার মানুষ সভায় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১০:৩২ অপরাহ্ণ | শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com