বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

যুগ্মপ্রধান (যুগ্মসচিব) স্কাইসোয়াম অনুবিভাগ কর্তৃক সিএসপিবি প্রকল্প পরিদর্শন

অনলাইন ডেস্ক   |   বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   160 বার পঠিত

যুগ্মপ্রধান (যুগ্মসচিব) স্কাইসোয়াম অনুবিভাগ কর্তৃক সিএসপিবি প্রকল্প পরিদর্শন

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত চাইল্ড সেনসিটিভ সোস্যাল প্রটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) প্রকল্প, ফেইজ-২ (২য় সংশোধিত) এর সিলেট জেলার কার্যক্রম মাঠ পর্যায়ে পরিদর্শন করেছেন বাংলাদেশ পরিকল্পনা কমিশন, আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের স্কাইসোয়াম অনুবিভাগের যুগ্মপ্রধান (যুগ্মসচিব) আহমদ কবীর।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে সিলেট নগরীর ২১নং ওয়ার্ডের লামাপাড়া, শিবগঞ্জ ও ৭নং ওয়ার্ডের সুবিদবাজার এলাকার ফাজিল চিস্ত এবং সদর উপজেলার লাক্কাতুরা চা বাগানে সিএসপিবি প্রকল্পের শিশু সুরক্ষা ভাতা, সমাজভিত্তিক শিশু সুরক্ষা কমিটি ও শিশু সুরক্ষা ভলান্টিয়ারসদের কার্যক্রম এবং লাক্কাতুরা চা বাগান কারখানা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে প্রকল্পের বর্তমান অবস্থান তুলে ধরেন প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার আবু ফরহাদ মো: ফায়সুল হক এবং সিলেটের মাঠ পর্যায়ে কার্যক্রমের চিত্র তুলে ধরেন, সিলেট বিভাগীয় শিশু সুরক্ষা সমাজকর্মী ও কো-অর্ডিনেটর মোহাম্মদ দিদারুল আলম।

স্কাইসোয়াম অনুবিভাগের যুগ্মপ্রধান (যুগ্মসচিব) আহমদ কবীর শহর সমাজসেবা কার্যালয়ের আওতায় শিশু সুরক্ষা ভাতাপ্রাপ্ত পিতৃহীন শিশু ফারিহা আক্তার রাহিমা (৭ম শ্রেণী), মোছা. মারিয়ম জান্নাত তানহা (৭ম শ্রেণী) এবং উম্মে ফাতেহা আহমদ জাফরিন (৫ম শ্রেণী) ও তাদের অভিভাবকদের সাথে কথা বলে তাদের পারিবারিক অবস্থা, শিশুর পড়ালেখা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানার চেষ্টা করেন। এরপর তিনি সদর উপজেলার লাক্কাতুরা চা বাগানের ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন, সমাজসেবা অফিসার নুসরাত-এ-ইলাহী, সিএসপিবি প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার আবু ফরহাদ মো: ফায়সুল হক, সিলেট বিভাগীয় শিশু সুরক্ষা সমাজকর্মী ও কো-অর্ডিনেটর মোহাম্মদ দিদারুল আলম, জেলা শিশু সুরক্ষা সমাজকর্মী অর্জনা রানী দাশ, শহর শিশু সুরক্ষা সমাজকর্মী শামিম বিল্লাহ, চা শ্রমিক নেতা রাজু গোয়ালা, টুকেরবাজার ইউনিয়ন পরিষদের মেম্বার আবুল কাশেম চৌধুরী, মহিলা মেম্বার ও সিবিসিপিসি উপদেষ্টা দিপালী গোয়ালা, সিবিসিপিসি সদস্য ও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- লাক্কাতুরা চা বাগান ইউনিটের সভাপতি বিক্রম রায়, সিবিসিপিসি সদস্য ও লাক্কাতুরা চা বাগান পঞ্চায়েত সম্পাদক সোহেল বিশ্বাসসহ অন্যান্যদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। পরে বাগান ম্যানেজার চা কারখানায় কিভাবে চা উৎপাদন করা হয় এবং শ্রমিকরা কিভাবে কাজ করেন তা ঘুরে দেখান। এরপর যুগ্মসচিব আহমদ কবীর চা বাগানে কেসম্যানেজমেন্টের আওতাভুক্ত শিশু সুরক্ষা ভাতাপ্রাপ্ত পিতৃহীন শিশু অনামিকা মোদী (৭ম শ্রেণী) ও পিতৃমাতৃহীন শিশু অনুরাগ ঋষি (২য় শ্রেণী)-এর বাড়ী পরিদর্শন করেন। এসময় তিনি শিশুদের অভিভাবক, সমাজভিত্তিক শিশু সুরক্ষা কমিটি এবং শিশু সুরক্ষা ভলান্টিয়ারসদের সাথে মতবিনিময় করেন এবং তাদের কার্যক্রম জানার চেষ্টা করেন।

চাইল্ড সেনসিটিভ সোস্যাল প্রটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) প্রকল্পের আর্থিক ও কারিগরি সহায়তায় রয়েছে ইউনিসেফ বাংলাদেশ। ঝুঁকিপূর্ণ শিশুদের চিহ্নিতকরণ এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা এই প্রকল্পের অন্যতম প্রধান লক্ষ্য। প্রকল্প থেকে সিলেট বিভাগে মোট ৬৯৮ জন শিশুকে ‘শর্তযুক্ত শিশু সুরক্ষা ভাতা’ প্রদান করা হয়েছে। এর মধ্যে ইউসিডিতে ৫৭ জন এবং সদর উপজেলায় ৪৩ জন শিশু যার মধ্যে ১৫ জন লাক্কাতুরা চা বাগানে। শর্তযুক্ত শিশু সুরক্ষা ভাতা কার্যক্রমের মূল শর্তসমূহ হচ্ছে, বিদ্যালয়ে শিশুর নিয়মিত উপস্থিতি, বাল্যবিবাহ থেকে সুরক্ষা এবং শিশুশ্রম থেকে সুরক্ষা প্রদান। নির্বাচিত শিশুদের মাসিক ২,০০০ (দুই হাজার) টাকা করে ১৭ মাসের মোট ৩৪,০০০ (চৌত্রিশ হাজার) টাকা তিনটি কিস্তিতে প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের স্কাইসোয়াম অনুবিভাগের যুগ্মপ্রধান (যুগ্মসচিব) আহমদ কবীর ২০ সেপ্টেম্বর ২০২৫ সরকারি সফরে সিলেটে আসেন। তিনি ২১ সেপ্টেম্বর রবিবার জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ (১ম পর্যায়) (১ম সংশোধিত) প্রকল্প এবং টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব ২য় পর্যায়) প্রকল্প এবং ২২ সেপ্টেম্বর সোমবার সরকারি শিশু পরিবার এবং ছোটমণি নিবাস/ পুনঃনির্মাণ শীর্ষক প্রকল্পের কার্যক্রমও পরিদর্শন করেন।

Facebook Comments Box

Posted ১০:৫৫ অপরাহ্ণ | বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com