মঙ্গলবার ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সিলেট জেলা বিএনপি নেতা জালাল খানের জানাজায় দলীয় নেতৃবৃন্দের অংশগ্রহণ

অনলাইন ডেস্ক   |   সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   110 বার পঠিত

সিলেট জেলা বিএনপি নেতা জালাল খানের জানাজায় দলীয় নেতৃবৃন্দের অংশগ্রহণ

সিলেট জেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক জালাল খানের জানাজায় অংশ নেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সোমবার (২২ সেপ্টেম্বর) বাদ যোহর নগরীর মেজরটিলা সৈয়দপুর জামে মসজিদে এ জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজার আগে উপস্থিত মুসল্লীদের উদ্দেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী। তাঁরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন, মুসল্লীদের দোয়া কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

জানাজায় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, বিএনপি নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, মরহুমের আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা।

Facebook Comments Box

Posted ৬:৩২ অপরাহ্ণ | সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com