বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বসতবাড়ীতে ফল উৎপাদন প্রযুক্তি বিষয়ে সিলেটে কৃষি প্রশিক্ষণ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক   |   বুধবার, ১৮ জুন ২০২৫   |   প্রিন্ট   |   182 বার পঠিত

বসতবাড়ীতে ফল উৎপাদন প্রযুক্তি বিষয়ে সিলেটে কৃষি প্রশিক্ষণ অনুষ্ঠিত

বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় সিলেট অঞ্চলে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ জুন) খাদিমনগর, সিলেট হর্টিকালচার সেন্টার আয়োজিত প্রশিক্ষণের বিষয় ছিল “বসতবাড়ীতে ফল উৎপাদন প্রযুক্তি”। ফল উৎপাদন প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ হলো একটি শিক্ষামূলক কার্যক্রম যেখানে ফল চাষাবাদের আধুনিক কৌশল ও প্রযুক্তি নিয়ে আলোচনা করা হয়। যার মাধ্যমে কৃষকরা ফল চাষে আরও দক্ষ ও লাভজনক হতে পারে। প্রশিক্ষণে প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন, বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- লাক্কাতুরা চা বাগান ইউনিট, সদর, সিলেটের সভাপতি বিক্রম রায় ও সাধারণ সম্পাদক সমিত গঞ্জু, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিট, সিলেটের সদস্য মো. আব্দুল মুনঈম, মিছবাহ উদ্দিন সদিওল ও মাহফুজ আহমদ সহ সিলেটের বিভিন্ন এলাকা হতে আগত ৯০ জন কৃষক কৃষাণী। দিনব্যাপী প্রশিক্ষণটি সফল ভাবে গ্রহণ করায় ক্লাবের সদস্যদের অভিনন্দন জানিয়ে তাদের সাফল্য কামনা করেছেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL), ক্লাবের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ড. মির শাহ আলম, ক্লাবের ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, মহাসচিব নুর মোহাম্মদ, যুগ্ম মহাসচিব মাহমুদ হায়দার জীবন, অর্থ সম্পাদক নুরুল ইসলাম মেরাজ, প্রচার সম্পাদক মুহাম্মদ ইয়াকুব আলী ও শিশু বিষয়ক সম্পাদক লাবীব ইকবাল। ক্লাবের চেয়ারম্যান দিদারুল ইকবাল (S21DAL) প্রশিক্ষণগ্রহণকারী ক্লাব সদস্যবৃন্দ এই প্রশিক্ষণ থেকে কী কী শিখেছেন এবং এটি তাদের জীবনে কী ধরণের প্রভাব ফেলবে তা নিয়ে তাদের অনুভূতি/মতামত/প্রতিবেদন লিখে বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, বেতারের অন্যান্য বিভাগ ও কেন্দ্র এবং আন্তর্জাতিক বেতারগুলোতেও জানানোর পরামর্শ দিয়েছেন।

ফল উৎপাদন প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণে যে বিষয়গুলির উপর আলোকপাত করা হয় সেগুলো হলো:-(০১) ফল গাছের সঠিক নির্বাচন: কোন ধরনের ফল চাষ করা উচিত, কোন মাটিতে কোন ফল ভালো হয় এবং কোন কোন জাতের ফল চাষের জন্য উপযোগী, তা নির্বাচন করা। (০২) চারা রোপণ ও পরিচর্যা: ফল গাছের চারা রোপণের সঠিক পদ্ধতি, চারা রোপণের পর গাছের সঠিক যত্ন এবং গাছের প্রয়োজনীয় সার ও পানি সরবরাহ করা। (০৩) রোগবালাই দমন: ফল গাছের বিভিন্ন রোগ ও পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। যেমন- সঠিক বালাইনাশক ব্যবহার করা এবং রোগাক্রান্ত অংশ অপসারণ করা। (০৪) সার ব্যবস্থাপনা: গাছের সঠিক বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সার প্রয়োগ করা এবং মাটির উর্বরতা বজায় রাখা। (০৫) ফসল সংগ্রহ ও বাজারজাতকরণ: ফল পাকার সঠিক সময় নির্বাচন করা এবং ফল সংগ্রহ করে সঠিকভাবে বাজারজাত করার কৌশল। (০৬) ফলের ব্যাগিং পদ্ধতি: ফলের গুণগত মান বৃদ্ধির জন্য ব্যাগিং পদ্ধতি ব্যবহার করা। (০৭) পরিবেশ-বান্ধব কৃষি: বিষমুক্ত ও পরিবেশ-বান্ধব উপায়ে ফল উৎপাদন করা। প্রশিক্ষণে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও হর্টিকালচার সেন্টারের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ আয়োজক উদ্যানতত্ত্ববিদ মো. রকিবুল ইসলাম রুমন বলেন, প্রশিক্ষণটি সিলেট অঞ্চলের ফল চাষীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা তাদের ফল চাষের আধুনিক পদ্ধতি সম্পর্কে জানতে, প্রযুক্তির কলাকৌশল সম্পর্কে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করতে সহায়তা করবে এবং তাদের উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করবে। এছাড়া তারা আর্থিক ভাবেও লাভবান হতে পারবে।

Facebook Comments Box

Posted ১০:৫৬ অপরাহ্ণ | বুধবার, ১৮ জুন ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com