



অনলাইন ডেস্ক | রবিবার, ১২ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 150 বার পঠিত

সিলেট নগরের এমসি কলেজ মাঠে ড. মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল শেষে মোবাইলফোন হারানোর ঘটনায় থানায় ২৫টি সাধারণ ডায়েরি (জিডি) ও একটি চুরির মামলা দায়ের করা হয়েছে। পৃথক চুরির ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ চার নারীসহ ১০ জনকে আটক করেছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তিন দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের শেষ দিনে মোবাইলফোন খোয়া যাওয়ার ঘটনায় এসএমপির শাহপরান (র.) থানায় ২৫ জন জিডি ও একজন চুরির মামলা দায়ের করেছেন।
আনজুমানে খেদমতে কুরআন সিলেট আয়োজিত সিলেট এমসি কলেজ মাঠে তিন দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল শনিবার (১১ জানুয়ারি) রাতে সম্পন্ন হয়েছে। সমাপনী দিনে বয়ান পেশ করেন জনপ্রিয় ইসলামি স্কলার ড. মাওলানা মিজানুর রহমান আজহারী। এদিন ডা. মিজানুর রহমান আজহারীর বয়ান শুনতে লাখ লাখ মানুষ এমসি কলেজ মাঠে জড়ো হন। ওয়াজ শেষে মোবাইলফোন চুরির বিষয়ে জিডি করেন অনেকে।

Posted ১০:১২ অপরাহ্ণ | রবিবার, ১২ জানুয়ারি ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed


