



বিশ্বনাথ প্রতিনিধি | বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 137 বার পঠিত

বিশ্বনাথের প্রবীণ আলেম, মীরেরচর মাদরাসার মুহতামিম, বিশ্বনাথ উপজেলা জমিয়তের সিনিয়র সহসভাপতি ও পৌর সভাপতি, তানযিমুল মাদারিস সিলেট বিভাগের সহসভাপতি মাওলানা সামছুল ইসলামের জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ১১টায় উত্তর মীরেরচর শাহী ঈদগাহে অনুষ্ঠিত জানাযার নামাযে ইমামতি করেন বিশ্বনাথের মহিলা শাখার শিক্ষাসচিব মাওলানা কামরুল ইসলাম ছমীর। প্রবীণ আলেমের জানাজা অংশ নিয়ে শেষ বিদায় জানাতে আলেমসমাজ, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ ধর্মপ্রাণ মুসল্লীদের ঢল নামে।
উল্লেখ্য, বিশ্বনাথ উপজেলার প্রবীণ আলেম ও মীরেরচর মাদরাসার মুহতামিম মাওলানা সামছুল ইসলাম বুধবার (৮ জানুয়ারি) বিকেলে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ৪ ছেলে ও ৫ মেয়েসহ শিষ্য ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মাওলানা সামছুল ইসলাম পৌর এলাকার মীরেরচর গ্রামের সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তিনি দীর্ঘদিন ধরে মীরেরচর মাদরাসার মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিশ্বনাথ উপজেলা শাখার সহসভাপতি ও পৌর শাখার সভাপতির দায়িত্বে ছিলেন। এছাড়াও তিনি তানযিমুল মাদারিস সিলেট বিভাগের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।

Posted ১১:১০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed


