



বিশ্বনাথ প্রতিনিধি | বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 205 বার পঠিত

সিলেটের বিশ্বনাথে ‘সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ’র লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলার দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় ও মহিলা কলেজে কমিউনিটি পুলিশিং ৭ নং ওয়ার্ড কমিটির সভাপতি আলহাজ্ব মানিক মিয়ার সভাপতিত্বে সাংবাদিক রাজা মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবেল মিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদার, বিশ্বনাথ সদর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত বিট অফিসার এসআই আবদুল হান্নান ও সহকারী বিট অফিসার এএসআই সাইদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, ৭ নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক ব্যবসায়ী ও সংগঠক নজরুল ইসলাম, বিশ্বনাথ পুরান বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রুজেল আহমদ চৌধুরী, ফারুক মিয়া, জিলু মিয়া, লিলু মিয়া, তরুণ সংগঠক ওলি আহমেদ, সিরাজ মিয়া, আতিক মিয়া, বাবুল মিয়া প্রমুখ।

Posted ১১:০৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed


