মঙ্গলবার ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আমতলীতে এনএসএস ও ওয়ার্ল্ড ভিশনের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

আমতলী (বরগুনা) প্রতিনিধি   |   বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   118 বার পঠিত

আমতলীতে এনএসএস ও ওয়ার্ল্ড ভিশনের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

আমতলীতে এনএসএস ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ১৪ জন নারী উদ্যোক্তাদের (ফেরিওয়ালা) মধ্যে বুধবার (৮ জানুয়ারি) বিকেলে ব্যবসার জন্য বিনামূল্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। এর আগে এ বিষয়ে তাদের নিয়ে লোকজ রিসোর্স সেন্টার এন্ড ফুড কর্নারের হল রুমে দিন ব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, যে সকল নারী ক্ষুদ্র উদ্যোরা পুঁজির অভাবে ঠিকমত মালামাল ক্রয় কিংবা বিক্রয় করতে পারে না এরকম ১৪ জন দরিদ্র নারী ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে ১০ হাজার ৩৮১ টাকার বিভিন্ন রকমের পরিস্কার পরিচ্ছন্নতা উপকরন ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়। স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে গোসলের স্যাবলন সাবান ২৪টি, ডিটারজেন্ট পাউডার ২৫০ গ্রাম প্যাকেট ১২টি, কাপড় কাঁচা সাবান ১২৫ গ্রাম ১২টি, স্যানিটারি প্যাড ২৪টি,সানসিল্ক মিনি স্যাম্পু ১৪৪ পিচ, মেডি প্লাস টুথপেস্ট ৯০ গ্রাম ১২টি, চায়না নেইল কার্টার ১২ টি, আরএফএল মিটি পানির পট ১৫ লিটার ৪টি, ওরস্যালাইন ১ বক্স, টুথ ব্রাস ১২টি, টয়লেট টিস্যু ১২টি, হারপিক ৫০০ গ্রাম ৩টি, মালামাল বহনের জন্য ব্যাগ ১টি।

এসকল মালামাল বিতরনের সময় উপস্থিত ছিলেন এনএসএস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পাননা, ওয়ার্ল্ড ভিশন আমতলী এপির ম্যানেজার বিপ্লব ইসাহাক সরদার, এনএসএস এর প্রোগ্রাম ম্যানেজার মৃদুল সরকার, মো. রফিক, মো. আক্তারুজ্জামান, মো. ইব্রহিম, রাধারানী, খোকন দাস, জ্যাকলিন টুম্পা মন্ডল প্রমুখ।

Facebook Comments Box

Posted ১১:১৮ অপরাহ্ণ | বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com