মঙ্গলবার ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গোয়াইনঘাট সীমান্তে বিজিবি সদস্যর ওপর হামলার ঘটনায় মামলা

গোয়াইনঘাট প্রতিনিধি   |   মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   366 বার পঠিত

গোয়াইনঘাট সীমান্তে বিজিবি সদস্যর ওপর হামলার ঘটনায় মামলা

সিলেটের গোয়াইনঘাট দমদমীয়া সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ( বিজিবি) সদস্যর ওপর চোরাকারবারিদের হামলার ঘটনায় মামলা হয়েছে। এতে ১৮ জনের নাম উল্লেখ করে ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাত করে আসামী করা হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) রাতে সিলেট ৪৮ ব্যাটালিয়নের দমদমীয়া বিওপি’র সুবেদার মিজানুর রহমান বাদী হয়ে সিলেটের গোয়াইনঘাট থানায় এ মামলা করেন।

মামলার এজহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিওিতে গত ৬ জানুয়ারি রাত সাড়ে ৩টার দিকে গোয়াইনঘাটের বিছনাকান্দি ইউনিয়নে দমদমীয়া সীমান্তে ভীতরগুল নামক স্থানে অভিযান চালায়।ওই সীমান্তের ১২৬১ পিলারের ১৫০ গজ বাংলাদেশ অভ্যন্তরে ভীতরগুল নামক স্থানে চোরাকারবারিরা ভারত থেকে ভারতীয় গরু আনছিল। এসময় বিজিবি সদস্যরা চোরাকারবারিদের ধাওয়া করিলে ৪০ থেকে ৫০ জন বিবাদীরা অতর্কিত ভাবে বিজিবি সদস্যদের ওপরে পাথর দিয়ে ঢিল ছুড়তে থাকে।এসময় ধাঁরালো দা দিয়ে বিজিবি সদস্য মাসুম বিল্লাহর বাম হাতের কবজির নিচে কোপ মারিয়া রক্তাক্ত জখম করে। চোরাকারবারিরা পরবর্তীতে প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়।অভিযানে দুটি ভারতীয় গরু আটক করা হয়। গুরুতর আহত বিজিবি সদস্য মাসুম বিল্লাহকে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন, দমদমীয়া সীমান্তে চোরাকারবারিদের হামলায় বিজিবি সদস্য মাসুম বিল্লাহ গরুতর আহত হয়েছেন। এ ঘটনায় দমদমীয়া বিওপির সুবেদার মিজানুর রহমান বাদী হয়ে সোমবার রাতে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করেছেন।মঙ্গলবার সকালে মামলাটি থানায় রেকর্ড করা হয়েছে। বিজিবি সদস্যদের ওপর হামলায় জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত আছে।

Facebook Comments Box

Posted ১০:২৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com