



বিশ্বনাথ প্রতিনিধি | শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 154 বার পঠিত

শহীদ জিয়ার আদর্শ নিয়ে দেশনায়ক তারেক রহমানের হাত ধরে তারুণ্যের বাংলাদেশ প্রতিষ্ঠায় ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্য গড়ে তোলার আহবান জানান নিখোঁজ সাংসদ ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর পুত্র ব্যারিষ্টার আবরার ইলিয়াস অর্নব।
জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের আন্তঃ ইউনিয়ন ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্বনাথ পৌর শহরের রাম সুন্দর অগ্রগামী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উপজেলার আটটি ইউনিয়নের ছাত্রদলের নেতাকর্মীদের অংশগ্রহণে রাত দেড়টায় সমাপ্ত জমজমাট ফাইনালের মধ্যদিয়ে প্রতিযোগীদের মধ্যে চ্যাম্পিয়ান ও রানার্সআপ পুরস্কার তুলে দেন অতিথিরা।
পুরুষকার বিতরণী অনুষ্ঠানে বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হোসাইন আহমদ প্রবেল এর সভাপতিত্বে ও সদস্য সচিব ফাহিম আহমদ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক সাংসদ নিখোঁজ এম.ইলিয়াস আলীর পুত্র ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সিনিয়র সদস্য আব্দুল কাইয়ুম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌর যুবদলের আহ্বায়ক শাহ আমির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাঈদ আহমদ, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তানিমুল ইসলাম।
পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শানুর আলী, সদস্য নূর উদ্দিন সামি, আরফিন সহ বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের আওতাধীন সকল ইউনিট এর নেতৃবৃন্দ।
এর পূর্বে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মুসলিম আলী, নাজিম উদ্দিন, পৌর যুবদলের সদস্য সচিব শাহজাহান আলী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবুল মিয়া, পৌর যুবদলের সদস্য ওয়াসিম উদ্দিন, শিমুল, সিলেট জেলা ছাত্রদলের সদস্য মুহিবুর রহমান বাদশা, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুনেদ আহমদ, আব্দুল মজিদ বকুল, রাজু আহমেদ, আল আমিন প্রমুখ।

Posted ১০:৫৮ অপরাহ্ণ | শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed


