সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ওসমানীনগরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   156 বার পঠিত

ওসমানীনগরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

“নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” এই প্রতিপাদ্য নিয়ে সিলেটের ওসমানীনগরে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। ওসমানীনগর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেল তিনটায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ পারভীনের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা জয়তী দত্তের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথির বক্তব্য রাখেন, নবাগত ইউএনও জয়নাল আবেদীন। আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপকারভোগী ওসমানীনগর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ নূরুল ইসলাম শাহজাহান, বুরুঙ্গা শেখ হাফিজ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, তাজপুর হয়রত শাহজালাল(র:) এতিমখানচর প্রচার সম্পাদক আব্দুল আলিম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্যব্রত রায়, গোয়ালাবাজার আদর্শ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদ, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহিব হাসান, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ত্রীড়া সম্পাদক আতাউর রহমান কাওছার, সদস্য এমদাদুর রহমান খান, খাদিমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহরম আলী, ওসমানীনগর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ওসমানীনগর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আনোয়ার হোসেন, সমাজসেবা অফিসের ইউসকা এসএম মশিউর আলম মুসা, মোঃ সোহেল রানা,

মোছাম্মত সান্না বেগম, মোঃ শাহীন মিয়া, ইউপি সদস্য আব্দুল মুকিত।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের নেতৃত্বে আমন্ত্রিতদের নিয়ে ওয়াকাথন বের করা হয়।

Facebook Comments Box

Posted ৯:৪৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com