



শান্তিগঞ্জ প্রতিনিধি | মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 117 বার পঠিত

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপ্রাদ্যকে সামনে রেখে নতুন বছরের জানুয়ারি মাসব্যাপী সারা দেশে তারুণ্য উৎসব করতে যাচ্ছে সরকার। উপজেলা পর্যায়ে এই উৎসবকে বাস্তবায়ন করতে অবহিতকরণ সভা করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন। মঙ্গলবার বিকালে উপজেলার সম্মেলন কক্ষে এই অবহিতকরণ সভা করেছেন প্রশাসনের কর্মকর্তারা।
অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা। অনুষ্ঠানের সভাপতির পরিচালনায় বক্তব্য রাখেন- সহকারি কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম আলী, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিছুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর আবাসিক কর্মকর্তা ডা. তারেক জামিল অপু, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ইয়াকুব শাহরিয়ার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জামিউল ইসলাম তুরান।
অবহিতকরণ সভায় তারুণ্য উৎসবে করণীয় বিষয়ে অবহিত করেন ইউএনও। তিনি জানান, জানুয়ারি মাসব্যাপী বিভিন্ন প্রতিযোগিতা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তারুণ্য উৎসব উদযাপিত হবে। এর মধ্যে মেধা অন্বেষণ, রচনা, জুলাই-৩৬ ভিত্তিক চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, আন্তঃকলেজ স্কুল কলেজ ক্রিকেট ও ফুটবল প্রতিযোগিতা, ইউনিয়ন ভিত্তিক ফুটবল ও সিক্সার্স ক্রিকেট প্রতিযোগিতা, বাউল, ধামাইল গানের আসরের মধ্য দিয়ে উৎসব পালন হবে। এছাড়াও ক্রীড়ানুরাগী অসহায়দের সহায়তা প্রদান এবং জুলাই বিপ্লবে আহতদের সহায়তা প্রদান করা হবে।
সভায় উপস্থিত ছিলেন- জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল বাসিত সুজন, শিমুলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীনুর রহমান শাহীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জাহাঙ্গীর আলম, সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, পঁঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মাহমুদুল হাসান, জয়কলস উজানীগাঁও সরকারি রশিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলা উদ্দিন, পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক মৃদুল চন্দ্র তালুকদার ও ছাত্র প্রতিনিধি আমিন উদ্দিন প্রমুখ৷

Posted ১০:০৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed


