সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিশ্বনাথে দিনভর পলো বাওয়া উৎসব মেতেছেন গ্রামবাসী

বিশ্বনাথ প্রতিনিধি   |   সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   121 বার পঠিত

বিশ্বনাথে দিনভর পলো বাওয়া উৎসব মেতেছেন গ্রামবাসী

হাওর-বিলের পানি শুকিয়ে গেলে দলবেঁধে পলো ও ঠেলা জাল দিয়ে মাছ ধরতে নামত গ্রামের মানুষ। সেই দিন যেন হারিয়ে গেছে। এখন এভাবে মাছ ধরার দৃশ্য তেমন চোখে পড়ে না। তবে ২০০ বছরের ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছরের এমন দিনে পলো বাওয়া’ উৎসব হয়সিলেটের বিশ্বনাথ উপজেলার গোয়াহরি গ্রামে। এরই ধারাবাহিকতায় সোমবার (৩০ ডিসেম্বর) দিনভর গ্রামটির পশ্চিমের বিলে মাছ ধরে এলাকাবাসী। ঝপ-ঝপা-ঝপ শব্দের তালে বিকেল পর্যন্ত চলে ‘পলো বাওয়া’।

উৎসবে অংশ নিতে ও দেখতে সকাল ৮টা থেকেই গোয়াহরি গ্রামের বাসিন্দাদের পাশাপাশি আশপাশের কয়েক গ্রামের লোকজন বড়বিলের পাড়ে জড়ো হয়। পুরুষদের পাশাপাশি অনেক নারী ও শিশু আসে। ১০টার দিকে গ্রামের সব বয়সী পুরুষ ও অন্য গ্রাম থেকে আসা আত্মীয়স্বজন মাছ ধরতে বিলে নামেন। পলোর পাশাপাশি কেউ কেউ মাছ শিকারে নামেন ঠেলা জাল ও হাত জাল দিয়ে। তীব্র শীত উপেক্ষা করে ৪ ঘণ্টা মাছ ধরা চলে। অন্য বছরের তুলনায় এবার রুই, কাতলা, বোয়াল, শোল ও কার্ফু মাছ বেশি ধরা পড়েছে।

পলো দিয়ে মাছ ধরতে এসেছিলেন আমির হোসেন, পেয়েছেন দুটি বোয়াল মাছ। তাঁর বন্ধু দুলাল হোসেন ধরেছেন বড় একটি শোল ও একটি কাতলা। তাজ উদ্দিন নামে আরেক যুবক ধরেছেন দুটি বোয়াল। বড় একটি বোয়াল ও কার্ফু মাছ ধরা নাজমুজ্জামান বলেন, অন্য বছরের তুলনায় এবার মাছ কিছুটা কম। গত বছর তিনি চারটি মাছ ধরেছিলেন। বিলের ধারে দাঁড়িয়ে নানা বয়সী মানুষ উপভোগ করেন এই মাছশিকার। এলাকাবাসী জানান, প্রায় ২০০ বছর ধরে মাঘের প্রথম দিনে পলো বাওয়া উৎসব হচ্ছে।

Facebook Comments Box

Posted ১০:২৯ অপরাহ্ণ | সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com