



শান্তিগঞ্জ প্রতিনিধি | সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 166 বার পঠিত

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার আস্কর তালুকদার ফাউন্ডেশক কর্তৃক পরিচালিত আব্দুন নুর চেয়াম্যান স্মৃতি মেধা বৃত্তি-২০২৪ এর ফল প্রকাশ করা হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) বিকাল ৩টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আস্কর তালুকদার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও দৈনিক আমার দেশ পত্রিকার সিলেট ব্যুরো প্রধান খালেদ আহমেদের সভাপতিত্বে, আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণা করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, কামরূপদলং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক লাল চক্রবর্তী, সুলতানপুর আব্দুল মজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণধির মজুমদার ছানা, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক সোহেল তালুকদার।
এবারের বৃত্তি পরীক্ষায় মেধাক্রমানুসারে ১ম গ্রেডে ২০ জন ও ২য় গ্রেডে ৩০ জন সহ মোট ৫০ জন বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

Posted ১০:০৭ অপরাহ্ণ | সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed


