সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৪ সম্পন্ন

অনলাইন ডেস্ক   |   রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   124 বার পঠিত

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৪ সম্পন্ন

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি, সিলেট এর বার্ষিক সাধারণ সভা-২০২৪ ও কৃতি ছাত্র বৃত্তি প্রদান অনুষ্ঠান শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর শাহজালাল ব্রিজ লিংক রোডস্থ গার্ডেন টাওয়ারের ৪র্থ তলায় হোটেল গার্ডেন ইন-এ অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি সাবেক সিভিল সার্জন ডাঃ এম. ফয়েজ আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট জুবায়ের আহমদ খান এর পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শহিদুল হাসান। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সহ সভাপতি এড. এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহিন।

পরিচয়পর্ব শেষে সমিতির গত ১ ফেব্রুয়ারী ২০২৩ ইংরেজী তারিখে অনুষ্ঠিত সমিতির বার্ষিক সাধারন সভার কার্যবিবরণী পাঠ করেন এবং সাধারন সম্পাদকের বার্ষিক প্রতিবেদন-২০২৪ উপস্থাপন করেন সমিতির সাধারন সম্পাদক এড. জুবায়ের আহমদ খান। সভায় তা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

সমিতির বার্ষিক আয়-ব্যয় সংক্রান্ত আর্থিক প্রতিবেদন-২০২৪ উপস্থাপন করেন সমিতির অর্থ বিষয়ক সম্পাদক কবির আহমদ সিদ্দিকী। সভায় তা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

সাধারন সম্পাদক এর বার্ষিক প্রতিবেদন-২০২৪ ও কোষাধ্যক্ষের আর্থিক বিবরণীরসহ সমিতির সামগ্রিক কার্যক্রম নিয়ে উপস্থিত অতিথিবৃন্দ ও সমিতির সম্মানিত সদস্যবৃন্দ যথাক্রমে, রেজাউল হাসান লোদী (কয়েস লোদী), ডা. মনোজ্জীর আলী, মো: এমদাদুর রহমান, মো: কবীর খান, আহমদ জিন্নুন দারা, প্রকৌশলী মো: নুরুল হুদা বলেন সিলেট শহরে প্রতিষ্ঠিত এ প্লাটফর্ম বিয়ানীবাজারের সকলকে নিয়ে কাজ করে যা প্রশংসার দাবীদার। সাংস্কৃতিক কর্মসূচী, শিক্ষাবৃত্তি চালু করা ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা, সমিতির সঠিক ইতিহাস তুলে ধরা, সমিতি কর্তৃক জাতীয় দিবসসমূহ পালন করাসহ বিভিন্ন বিষয়ে বক্তারা নিজেদের অভিমত প্রকাশ করেন এবং সকলেই সাধারন সম্পাদকের প্রতিবেদন ও কোষাধ্যক্ষের প্রতিবেদন এবং সমিতির কার্যক্রমের প্রতি সন্তুষ্ট প্রকাশ করেন এবং কামিটির সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সমিতির উদ্যোগে এবং উমরান সংসদ এর সৌজন্যে বিগত বছর মাধ্যমিক পরীক্ষায় সাফল্য অর্জনকারী বিয়ানীবাজারের কৃতি শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট, মেডেল ও নগদ অর্থ বিতরণ করা হয়। সমাপনী বক্তব্যে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি, সিলেট এর সভাপতি ডাঃ এম. ফয়েজ আহমদ সমিতির বার্ষিক সাধারণ সভা ও কৃতি ছাত্র বৃত্তি প্রদান অনুষ্ঠানটি সফল ও সুন্দর করে তোলায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির উদ্যোগে নির্মিতব্য “বিয়ানীবাজার ভবন” নির্মাণে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করে বার্ষিক সাধারণ সভা-২০২৪ সমাপ্তি ঘোষনা করেন।

Facebook Comments Box

Posted ১১:১১ অপরাহ্ণ | রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com