সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গাজীপুরে পুলিশের মাসিক প্রশাসনিক ও অপরাধ সভা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি   |   মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   149 বার পঠিত

গাজীপুরে পুলিশের মাসিক প্রশাসনিক ও অপরাধ সভা অনুষ্ঠিত

গাজীপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক প্রশাসনিক ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় গাজীপুর পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকের সভাপতিত্বে নভেম্বর মাসের মাসিক প্রশাসনিক ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়। সভাপতি সভায় মাসের অপরাধ পর্যালোচনাপূর্বক গাজীপুর জেলায় অপরাধ প্রতিরোেধ ও প্রতিকারের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম & অপস্) মো.আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, কালীগঞ্জ সার্কেল মো. আসাদুজ্জামান, সহকারী পুলিশ সুপার, কালিয়াকৈর সার্কেল মো. আফজাল হোসেন খান সহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও ইন্সপেক্টরগণসহ জেলার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Facebook Comments Box

Posted ১০:২৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com