



গাজীপুর প্রতিনিধি | মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 171 বার পঠিত

গাজীপুরের কালিয়াকৈরে দৈনিক ইত্তেফাকের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে কালিয়াকৈর উপজেলার প্রেসক্লাবে আয়োজিত ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক সংবাদদাতা আরিফ হোসেন খোকন। সঞ্চালনা করেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম অভি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) যোবায়ের আহম্মেদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ- সভাপতি ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্হা কালিয়াকৈর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইমরান হোসেন হান্নান, ইউনুস আলী, আজিজুর রহমান আজিজ, দেলোয়ার হোসেন, জিল্লুর রহমান, মীর সোহেল মিয়া, আমিনুল ইসলাম, সাকিব, মনিরুল ইসলাম, মহসিন, আশিকুর রহমান, জাহাঙ্গীর আলম শরীফ, মনির হোসেন, রানা, শহিদুল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রেসক্লাবের সদস্যরা। আলোচনা সভায় বক্তারা ইত্তেফাক পত্রিকার ঐতিহ্য, গৌরবময় ইতিহাস এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনে এর অবদান নিয়ে আলোচনা করেন।

Posted ১০:১২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed


